খেলাধুলা

মালিনার পরিকল্পনায় পূর্ণ শক্তির দল নামাচ্ছে সবুজ মেরুন, লক্ষ্য বড়ো ব্যবধানে জয়

আজ বৃহস্পতিবার ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারতীয় বায়ুসেনা ও মোহনবাগান এসজি। প্রথম ম্যাচে সবুজ মেরুন শিবির মাত্র ১-০ গোলের ব্যবধানে ডাউন টাউন হিরোজের বিরুদ্ধে জিতেছিল, যদিও তারা সেই ম্যাচে জুনিয়র ফুটবলারদের মাঠে নামিয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচে বেশি পরিকল্পনার দিকে না এগিয়ে সিনিয়র দলকেই মাঠে নামাতে চলেছেন কোচ হোসে মলিনা।

প্রথম ম্যাচে জয়ের পরও দল এখনও পুরোপুরি ফিট নয়। জেমি ম্যাকলারেন পুরো ফিট না থাকায় তাঁর খেলার সম্ভাবনা কম। রদ্রিগেজ মাত্র কয়েকদিন হল অনুশীলনে যোগ দিয়েছেন, তিনিও পুরো ম্যাচ ফিট হতে পারেননি। স্টুয়ার্টও খেলার মতো অবস্থায় নেই। এ কারণে সবুজ মেরুন থিঙ্ক ট্যাঙ্ক দ্বিতীয় ম্যাচে টম অলড্রেড এবং জেসন কামিংসকেই খেলাতে পারে বলে জানিয়েছে।

ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে মলিনা বলেন, ‘মাত্র সাত আট দিনে পুরো দলের পক্ষে ফিট হয়ে যাওয়া সম্ভব নয়। এরমধ্যে কয়েকজন বিদেশি আরও অল্প দিন অনুশীলন করছেন। যারা ম্যাচ খেলার মতো অবস্থায় আছেন তাদেরই কাল খেলানো হবে। তবে কালকের ম্যাচে সিনিয়র দলই খেলবে।’

ম্যাচের লক্ষ্য সম্পর্কে মলিনা বলেন, ‘আমাদের লক্ষ্য পুরো পয়েন্ট। কারণ ডুরান্ড কাপের জন্য এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ডুরান্ড কাপ নয়, এএফসি ও আইএসএলের জন্যও আমাদের এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে।’

এর মধ্যেই বাগানে ঢুকে পড়েছে ডার্বির হাওয়া। ১৮ আগস্ট চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামবে মোহনবাগান এসজি। মলিনা বলেন, ‘আমি জানি ডার্বিতে আমাদের প্রতিপক্ষ দল ১ মাস ধরে অনুশীলন করেছে। আর আমরা ১০ দিন সময় পেয়েছি। কিন্তু কোনও সমস্যা নেই, আমরা জানি কীভাবে লড়াই করতে হবে এবং আমাদের জিততে হবে।’

মোহনবাগান সুপার জায়েন্ট বনাম ভারতীয় বায়ুসেনা
বিকেল ৪:০০টা (IST), যুবভারতী, সোনি টেন স্পোর্টস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.