খেলাধুলা

গোয়ার বিরুদ্ধে জয়ের ছন্দ ধরে রাখতে মরিয়া কেরালা ব্লাস্টার্

তিন ম্যাচে টানা পরাজয়ের পর চেন্নাইয়িন এফসিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে কেরালা ব্লাস্টার্স। এই আত্মবিশ্বাস নিয়েই বৃহস্পতিবার কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে এফসি গোয়ার মুখোমুখি হবে ব্লাস্টার্স।

কেরালা ব্লাস্টার্সের প্রধান কোচ মিকায়েল স্টাহ্রে বলেন, “গত ম্যাচে আমরা যে মানসিকতা এবং একতা দেখিয়েছি, সেটাই এই ম্যাচেও ধরে রাখতে চাই। আমরা শক্তিশালী একটি দলের মুখোমুখি হতে চলেছি। এই ম্যাচ আমাদের জন্য যেমন কঠিন, তাদের জন্যও তেমনই।”

অন্যদিকে, গোয়া বর্তমানে আইএসএল পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। ব্লাস্টার্সের থেকে এক পয়েন্ট বেশি থাকা এই দলটি শেষ দুই ম্যাচে বেঙ্গালুরু এফসি এবং পাঞ্জাব এফসির মতো শক্তিশালী প্রতিপক্ষকে পরাজিত করেছে। যদিও সেই ম্যাচগুলি ছিল তিন সপ্তাহ আগে। আন্তর্জাতিক বিরতির পরে গোয়া তাদের ফর্ম ধরে রাখতে পারবে কি না, সেটাই দেখার বিষয়।

গোয়ার কোচ এবং ভারতীয় জাতীয় দলের প্রধান কোচ মানোলো মার্কেজ অবশ্য আশাবাদী। তিনি বলেন, “বিরতির পর আমাদের অনুশীলন সেশনগুলো ছিল সেরা। সাধারণত এমন অনুশীলনের পর ভালো ফলাফল আসে।”

কেরালা ব্লাস্টার্সের জন্য এই ম্যাচ শুধু প্রতিপক্ষকে হারানো নয়, নিজেদের টেবিলে উন্নতি করারও সুযোগ। তবে ফর্মে থাকা গোয়া সহজে ছাড় দেবে না। ফলে কোচির মাঠে এক হাই-ভোল্টেজ লড়াইয়ের সাক্ষী হতে চলেছে ফুটবলপ্রেমীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.