রাজনীতি

বাবা-মায়ের ভালোবাসার স্মৃতি থেকে শিব-পার্বতীর ছবি, রাহুল গান্ধীর মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক

মা সোনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশ অনুষ্ঠানে শৈশবের এক বিশেষ পারিবারিক স্মৃতি ভাগ করে নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আর সেই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
অনুষ্ঠানে রাহুল জানান, ছোটবেলায় পরিবারের একসঙ্গে খাওয়ার সময় তাঁর মা সোনিয়া গান্ধী বাবা রাজীব গান্ধীর কোলে বসতেন। বাবা-মায়ের মধ্যে থাকা গভীর ভালোবাসা ও আন্তরিকতার এই মুহূর্ত কীভাবে তাঁর ভালোবাসা সম্পর্কে ধারণা তৈরি করেছিল, সেই কথাই তুলে ধরেন তিনি।
তবে রাহুলের এই মন্তব্য নিয়ে সমালোচনা শুরু হতেই সোশ্যাল মিডিয়ায় ভগবান শিব ও দেবী পার্বতীর আলিঙ্গনরত একটি ছবি পোস্ট করেন তিনি। সেই ছবির সঙ্গে তাঁর বার্তা, ভয়, রাগ ও ঘৃণা মানুষকে ভালোবাসা অনুভব করতে এবং প্রকাশ করতে বাধা দেয়।
রাহুলের কথায়, প্রত্যেক মানুষ যেন ভালোবাসা ও আপনজনের সঙ্গে থাকার আনন্দ অনুভব করতে পারেন, সেটাই তাঁর কামনা। পারিবারিক স্মৃতি থেকে শুরু হওয়া এই ঘটনা এখন রাজনৈতিক চর্চার কেন্দ্রে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.