ক্রাইম

সারারাত হোটেলে আটকে রেখে মারধর! পালানোর সময় প্রাক্তন প্রেমিকের হাতে ধরা পড়লেন তরুণী

উত্তরপ্রদেশের মিরাটে এক ২৪ বছর বয়সী তরুণীকে হোটেলে আটকে রেখে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে তাঁর প্রাক্তন প্রেমিক মহম্মদ সালমানের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে হোটেল থেকে পালিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করলে জনবহুল আবু লেন বাজারে তাঁকে ধরে টেনেহিঁচড়ে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে অভিযুক্ত, যার পুরো দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাজিয়াবাদের বসুন্ধরার বাসিন্দা ওই তরুণীর সঙ্গে মিরাটের জৈনপুর গ্রামের সালমানের প্রায় আড়াই বছরের পরিচয় ও এক বছর আগে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তরুণীর পরিবার অন্যত্র তাঁর বিয়ে ঠিক করেছে। সোমবার মিরাটের মোহকমপুরে এক বন্ধুর সঙ্গে দেখা করে ফেরার পথে সালমান তাঁকে আবু লেনের একটি হোটেলে নিয়ে যায় এবং সারারাত আটকে রেখে মারধর করে ও ফোন কেড়ে নেয় বলে অভিযোগ।
মঙ্গলবার বিকেলে তরুণী হোটেল থেকে পালিয়ে ব্যস্ত বাজারে চলে এলে সালমান তাঁকে ধাওয়া করে ধরে ফেলে এবং হুমকি দেয়। পথচারীদের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত ছাদ টপকে পালিয়ে যায়। সদর সার্কেল অফিসার সঞ্জয় গুপ্ত জানান, ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক ধারায় মামলা রুজু করে হোটেলটি সিল করে দেওয়া হয়েছে এবং পলাতক অভিযুক্তকে ধরতে সোয়াট (SWAT) ইউনিটসহ পুলিশের দুটি দল তল্লাশি চালাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.