ক্রাইম

কর্মক্ষেত্রের মানসিক চাপে TCS কর্মীর মৃত্যু, তদন্তে নেমেছে পুলিশ

কর্মক্ষেত্রে মানসিক চাপের জেরে এক তথ্যপ্রযুক্তি কর্মীর মৃত্যুর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুণেতে। মৃত অমিত অভয় ব্রহ্মে (৪৮) একটি বেসরকারি আইটি সংস্থায় কর্মরত ছিলেন। গত ২ জুন নিজের বাড়িতে আত্মঘাতী হন তিনি।
পুলিশের তদন্তে তাঁর ঘর থেকে উদ্ধার হয়েছে দু’পাতার একটি চিঠি, যেখানে কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতনের অভিযোগ করা হয়েছে। চিঠিতে তিন সহকর্মীর নাম উল্লেখ করে অমিত দাবি করেছেন, তাঁর সফল প্রকল্পগুলি ইচ্ছাকৃতভাবে কেড়ে নেওয়া হয়েছিল এবং এমন দায়িত্ব দেওয়া হয়েছিল যা নির্ধারিত সময়ে শেষ করা প্রায় অসম্ভব। এছাড়াও সহকর্মীদের সামনে অপমান এবং চাকরি ছাড়ার জন্য চাপ সৃষ্টি করার অভিযোগও রয়েছে।
চিঠিতে এক ঘনিষ্ঠ সহকর্মীর বিরুদ্ধেও মিথ্যা অভিযোগের মাধ্যমে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কথা উল্লেখ করা হয়েছে। ঘটনার পর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। যদিও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
তদন্তকারীরা জানিয়েছেন, কর্মক্ষেত্রের পরিবেশ-সহ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এদিকে তথ্যপ্রযুক্তি কর্মীদের সংগঠন নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। তাদের মতে, কর্মীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সংস্থাগুলির ভূমিকা ও ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.