ক্রাইম

এতই রাগ যে কন্ট্রোল করতে না পেরে মাকে খুন ! মৃত্যু পরমাণু বিজ্ঞানীর , ধৃত ছেলে

পরমাণু বিজ্ঞানী আরতি বর্মার আকস্মিক মৃত্যু ! এই অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তৈরি হয় কুয়াশা । দিন কয়েক আগে , ঘটে যাওয়া এই চেন্নাইয়ান বিজ্ঞানীর মৃত্যুর তদন্তে নেমে এবার পুলিশের হাতে উঠে এলো আশ্চর্যজনক তথ্য । পুলিশ সূত্রে খবর , বিজ্ঞানীকে খুন করেছেন তারই ছেলে ! এমনকি মাকে খুন করার পর , ছেলে যাতে ধরা না পড়ে , তার জন্য সে বাবা ও পুলিশকেও বিভ্রান্ত করে।

ওই অভিযুক্ত নাবালক জানিয়েছিলেন , তার মা পরে গিয়েছিলেন । কিন্তু বর্তমানে জানা যাচ্ছে , পুলিশকে ওই নাবালক জানিয়েছে , সেই তার মা কে খুন করেছে , তাদের গোরক্ষপুরের বাড়িতে । তারপরই , বুধবার গ্রেফতার করা হয় একাদশ শ্রেনীর ওই নাবালক ছাত্রকে । জানা গেছে মায়ের মাথা দেওয়ালে ঠুকে হত্যা করে ওই কিশোর ।

ছেলে প্রাথমিক ভাবে পুলিশকে জানিয়েছিল , পিছলে পড়ে গিয়ে , মায়ের মৃত্যু হয় । তবে পোস্টমর্টেম রিপোর্ট বলে অন্য কথা । পোস্টমর্টেম রিপোর্ট দেখা যায় , পড়ে গিয়ে মৃত্যু হলে যে ধরনের আঘাত থাকার কথা, বিজ্ঞানী আরতির শরীরে তেমন আঘাত ছিল না। পাশাপাশি , তার মাথার আঘাত দেখেই , চিকিৎসকেরা বুঝতে পারেন , তাকে খুন করা হয়েছে ।

এরপরেই সন্দেহের বশে , পুলিশ অভিযুক্ত যুবককে জেরা করলে , পুলিশি জেরার মুখে ভেঙ্গে পড়েন কিশোর । মৃতার ছেলে জানান , গত ৩ ডিসেম্বর মা স্কুলে যেতে বললেও , সে স্কুলে যেতে চাইছিলেন না । এই নিয়ে ঝামেলা শুরু হয় মা ও ছেলের মধ্যে । তারপর রাগের বশে আরতি ছেলের দিকে টাকা ছুড়ে মারলে , ওই কিশোর ক্ষেপে যান ও হঠাৎ করে মায়ের মাথা ধরে দেওয়ালে ঠুকে দেয়। এবং তাতেই মৃত্যু ঘটে পরমাণু বিজ্ঞানী আরতির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.