কলকাতাক্রাইম

নার্সকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক চিকিত্‍সক

ধর্ষণের অভিযোগে এক চিকিত্‍সক তথা একটি নার্সিংহোমের মালিককে গ্রেফতার। ঘটনাটি ঘটেছে নিউ টাউনে।

সূত্রের খবর, নজরুল ইসলাম ঢালি নামে এক চিকিৎসক একটি নার্সিংহোম চালান। অভিযোগকারিণী নার্স জানিয়েছেন, মাস দুয়েক আগে তিনি ওই নার্সিংহোমে কাজে যোগ দেন। ওই নার্সের অভিযোগ, গত ১২ ডিসেম্বর দুপুরে তাঁকে একা পেয়ে জোর করে ধর্ষণ করেন নজরুল ইসলাম ঢালি। শুধু তা-ই নয়, তাঁকে রীতিমতো হুমকি দিয়ে ওই নার্সিংহোমে আটকেও রাখেন তিনি।

পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা নার্সকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। পুলিশের কাছে ওই তরুণীর আরও দাবি, পাঁচ দিন একটি জায়গায় বন্দি থাকার পরে গত ১৭ তারিখ পালাতে সক্ষম হন তিনি।

এরপর গত ২৩ ডিসেম্বর ওই নির্যাতিতা নার্স নিউ টাউন থানায় গিয়ে নজরুলের বিরুদ্ধে ধর্ষণ,খুনের হুমকি ও জোর করে আটকে রাখার অভিযোগ দায়ের করেন। তাঁর সেই লিখিত অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করেন পুলিশ আধিকারিকেরা। রবিবার পুলিশ নজরুলকে গ্রেফতার করার পর সেই দিনই তাঁকে বারাসত আদালতে তোলা হয় বলে সূত্রের খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.