খেলাধুলা

অপমানিত হয়ে অবসর ! অশ্বিনের পিতার মন্তব্য ঘিরে জোর বিতর্ক

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন , রবিচন্দ্রন অশ্বিন । বর্ডার গাভাস্কার সিরিজের মাঝে আচমকাই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন অশ্বিন । অবসরের পর , বৃহস্পতিবারই বাড়ি ফিরেছেন ভারতীয় তারকা । এবার ভিন্ন সুর , অশ্বিনের পিতার গলায় । পিতা রবিচন্দ্রনের কথায় , অপমানিত হয়ে , অশ্বিন হঠাৎ অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ! অশ্বিনের পিতার এই বক্তব্য ঘিরে , শুরু হয়েছে জোর বিতর্ক । তবে অবশ্য পিতার এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন অশ্বিন ।

অশ্বিনের পিতা বলেছেন , “ওর ঘোষণার ঠিক আগেই আমরা জানতে পারি। অবসর নেওয়ার সিদ্ধান্ত ওর। ও যখন মনে করেছে তখন সেই সিদ্ধান্ত নিয়েছে। আমি তাতে কিছু বলব না। কিন্তু আমার মনে হয়েছে, হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়ার নেপথ্যে অনেক কারণ আছে। হতে পারে অপমানিত হয়েই এই সিদ্ধান্ত ও নিয়েছে।” বিজিটি টেস্টে শুধু অ্যাডিলেডের মাঠেই খেলার সুযোগ পেয়েছেন অশ্বিন। তবে কি ভারতীয় দলের হয়ে সব খেলায় সুযোগ না পাওয়ায় অশ্বিনের এই সিদ্ধান্ত ? নানামহল থেকে উঠছে প্রশ্ন। রবিচন্দ্রন আরো বলেন , “১৪-১৫ বছর ধরে ও খেলছে। হঠাৎ করে ওর অবসরের সিদ্ধান্তে আমরা তো অবাক হবই। সকলে আবেগপ্রবণ হয়ে পড়েছিল। পাশাপাশি আমাদের মনে হয়েছে, নিশ্চয়ই অনেক ভেবে অশ্বিন এই সিদ্ধান্ত নিয়েছে। কত দিন আর এই অপমান সহ্য করা যায়?”

অপরদিকে বাবার হয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন অশ্বিন । তিনি বলেছেন , “আমার বাবা জানে না সংবাদমাধ্যমের সঙ্গে কী ভাবে কথা বলতে হয়। আমি ভাবতে পারিনি আপনারা এই বিষয়ে আমার বাবার সঙ্গে কথা বলবেন। সকলকে অনুরোধ করছি বাবাকে ক্ষমা করে দিন। বাবাকে একা থাকতে দিন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.