খেলাধুলা

আবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত – পাকিস্তান বিতর্ক ! জার্সিতে পাকিস্তানের নাম লিখতে চাইছে না বিসিসিআই ?

ফের নয়া বিতর্ক , চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে । এবার ভারত – পাকিস্তান বিতর্ক শুরু জার্সি নিয়ে । পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন , ভারত নাকি নিজেদের জার্সিতে আয়োজক দেশ পাকিস্তানের নাম রাখতে চাইছে না !

আইসিসি এর প্রতিযোগিতায় , নিয়ম অনুযায়ী, সব দেশের জার্সিতে , আয়োজক দেশের নাম থাকবে । জার্সিতে প্রতিযোগিতার লোগোর সাথেই থাকে , আয়োজক দেশের নাম । কিন্তু কানাঘুষো শোনা যাচ্ছে জাতীয় দল , নিজেদের জার্সিতে , পাকিস্তানের নাম রাখতে রাজি নয় । তবে এ বিষয়ে এখনো বিসিসিআই এর কোনো কর্তার তরফে , কিছু জানানো হয়নি ।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন , “বিসিসিআই ক্রিকেটের মধ্যে রাজনীতি নিয়ে আসছে। এটা খেলার জন্য ভাল নয়। ওরা পাকিস্তানে আসতে চায়নি। অধিনায়ককেও ছবি তোলার জন্য পাঠাতে রাজি নয়। এখন শুনছি, জার্সিতে পাকিস্তানের নামও রাখতে চাইছে না। আশা করব আইসিসি এমনটা হতে দেবে না।”

উল্লেখ্য , ভারত পাকিস্তানে গিয়ে , চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাজি নয় বলেই , হাইব্রিড মডেলে , এই প্রতিযোগিতার আয়োজন করেছে আইসিসি । এমনকি সেমি ফাইনাল বা ফাইনালে ভারত উঠলেই , সেই গুরুত্বপূর্ণ ম্যাচও খেলা হবে দুবাইতে । যা একেবারেই মেনে নিতে পারছে না পাকিস্তান । এসবের মাঝেই এবার আবার নয়া বিতর্ক শুরু হলো জার্সি নিয়ে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.