কলকাতাদেশরাজ্য

বিশ্ববঙ্গ সম্মেলনে গুরুত্বপূর্ণ ঘোষণা সৌরভ গঙ্গোপাধ্যায় ও মুকেশ আম্বানির

বিশ্ব বঙ্গ সম্মেলন অনুষ্ঠিত হল নিউটনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। যেখানে ৪০ টি দেশের প্রতিনিধিত্ব করতে এসেছে ২০০ জন সহ মোট ৫ হাজার বিশিষ্ট শিল্পপতি- শিল্প বিশেষজ্ঞরা। সেখানেই রাজ্য সরকারের প্রশংসা করেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। পাশাপাশি বড়সড় বিনিয়োগের ঘোষণা করলেন মুকেশ আম্বানি।

২০২৫ এ বিশ্ব বঙ্গ সম্মেলনে অনুষ্ঠিত হবে দুই দিন ব্যাপী। বিশ্ব বাংলা কনভেনশনে ৫ ও ৬ ই ফেব্রুয়ারি চলবে, বিজনেস সামিট। যেখানে রীতিমতো বসেছে চাঁদের হাট। গত এক বছর ব্যাপী ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের বিসিসিআই-এর প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় পশ্চিমবঙ্গের ক্রিয়া ক্ষেত্রের উন্নতির জন্য বিনিয়োগ করে গিয়েছেন। এমনকি এই ক্ষেত্রে তিনি রাজ্য সরকারের পূর্ণ সহযোগিতাও পেয়েছেন বলে দাবি করেছেন। তাই তিনি সবাইকে বাংলায় বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছেন।

পাশাপাশি বিশ্বের অন্যতম ধনী ব্যাবসায়ী মুকেশ আম্বানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন বাংলার শিল্পকে বিশ্বের বাণিজ্য মানচিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য। এমনকি তিনি আগামী দিনে বাংলায় ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগের বিষয়ে ঘোষণা করেন। এছাড়াও বস্ত্রশিল্পে বিনিয়োগ করবে জানিয়েছেন তিনি। এছাড়াও বঙ্গে একাধিক জিও স্টোর থেকে শুরু করে বিভিন্ন সেক্টর খোলার প্রতিশ্রুতি দিয়েছেন এই ব্যবসায়ী। একইসঙ্গে আগামী ৯ মাসের মধ্যে এ আই সেন্টার গড়ে তোলার বিষয়ে অস্বস্ত করেছেন মুকেশ আম্বানি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.