জেলা

ফের অগ্নিকাণ্ডের ছড়ালো আতঙ্ক, এবার সেই ভয়াবহতা দেখা গেল বোলপুরে

ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্কের পরিবেশ বোলপুরে। বীরভূমের বোলপুরের বহুতলে আগুন লাগায় মৃত ২ আহত ৫।
সোমবার রাত ৮.৩০ নাগাদ বোলপুরের বাঁধগোড়া অঞ্চলের একটি বহুতল থেকে ধোয়া বেরোতে দেখা যায়। স্থানীয় সূত্রে খবর, ওই বহুতল আবাসনের নাম সাঁঝবাতি। রাতের বেলায় আচমকা তারা ওই আবাসন থেকে ধোয়া বেরোতে দেখে এবং তার কিছুক্ষণের মধ্যেই আগুনের বীভৎস শিখা গ্রাস করে বহুতলটিকে। সেই আগুনেই প্রাণ হারান দুই প্রবীণ। তাঁদের একজন হলেন ৬৮ বছরেরে স্বপন নন্দী এবং অন্যজনের নাম অঞ্জু নন্দী। তাঁর বয়স ৬২ বছর। এছাড়াও,  অগ্নিকাণ্ডে  আহত হওয়ার খবর সামনে এসেছে।
পাশাপাশি এই ঘটনায় দমকলের উপরেও অভিযোগ তোলেন স্থানীয়রা দমকলের কাছে অগ্নি নিয়ন্ত্রণের  যথাযথ প্রস্তুতি ছিল না। কার্যত দমকলকর্মীরা প্রাণ হাতে করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুনের ভয়াবহতা বাড়তে পরে আরও দুটি ইঞ্জিন সেখান যায়।
এই ঘটনায় দমকলকর্মীরা এখনও অবদি মোট ৬০ জনকে উদ্ধার করেছেন। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আগুন লাগানোর কারণ খতিয়ে দেখছে পুলিশ। তবে অনুমান, শর্টসার্কিটের কারণে আগুন লাগতে পারে, সেইবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপারও মতামত দেন। আবাসনের যে ফ্ল্যাটে প্রথম আগুন লাগে বলে দাবি, সেটিকে আপাতত সিল করে রাখা হবে বলে জানান পুলিশকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.