বিনোদন জগতে প্রতি নিয়ত চলতে থাকে কোনো না কোনো জল্পনা ও বিতর্ক। প্রতিনিয়ত চর্চায় থাকেন কোনো না কোনো তারকা। আবার অনেকের ক্ষেত্রে এই বিতর্ক ও জল্পনাই হয়ে ওঠে তাদের জন্য চর্চার চাবি কাঠি। বিতর্ক যেন তার পিছু ছাড়ছে না। তিনি এমনই একজন অভিনেতা যাকে অনেকেই‘গুণ্ডা’বলেন আবার অনেকেই তাঁকে ভগবান রূপে পুজো করেন। তিনি হলেন বলিউডের‘ভাইজান’খ্যাত অভিনেতা সালমান খান।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে সালমান ও তাঁর পরিবারের বিরুদ্ধে এক বিরাট অভিযোগ করেন‘দাবাং’ ছবির পরিচালক অভিনব কাশ্যপ। তিনি বলেন, সালমান খান ও তাঁর পরিবার পরিচালকের কর্মজীবন নষ্ট করার চেষ্টা করেন।
পরিচালক অভিনব জানান,‘দাবাং’ ছবির সময় থেকেই পরিচালকের সঙ্গে খুব বাজে ব্যবহার করতেন ভাইজান। তাঁর তারকাসুলভ হাবভাব দেখে রীতিমত অবাক হতেন পরিচালক। কিন্তু এবার তিনি বিস্ফোরক দাবি করলেন ভাইজানের বিরূদ্ধে। ভাইজানের ব্যবহার নাকি একেবারে গুন্ডা মস্তানদের মতো, এমনটাই দাবি পরিচালকের। অভিনবের কথায়,“ওঁদের গোটা পরিবার প্রতিহিংসাপরায়ণ। আমি ওঁদের কথা না শুনলে ওঁরা টিকতে দেবেন না। ‘দাবাং’ করার আগে বুঝিনি যে, সলমন খান এতটা নোংরা মানুষ।”







