আগার মন্ডলের মথুরা জংশন স্টেশনে নন-ইন্টারলকিং কাজ চালু থাকার জন্য পশ্চিম রেলওয়েতে বাতিল করা হলো ৯৮ টি ট্রেন। খবর শুনে চিন্তার মুখে পড়েছেন উত্তর প্রদেশ, দিল্লি, মধ্য প্রদেশ এবং রাজস্থানগামী যাত্রীরা। ট্রেন বাতিল প্রসঙ্গে পশ্চিম রেলওয়ের মুখপাত্র বলেন,”আগার মন্ডলের মথুরা জংশন স্টেশনে নন-ইন্টারলকিং কাজের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কাজটি আগামী ০৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।”
কম খরচে দূরে পাড়ি দেওয়া যায় ভারতীয় রেলওয়ের দ্বারা। তবে রেললাইন মেরামতি ও নতুন রেললাইন তৈরির কাজের জন্য বহুবার ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা। শ্রীমতই এবার দক্ষিণ রেলওয়েতে বাতিল হল প্রায় ৯৮ টি ট্রেন।
বাতিল হওয়ার ট্রেন গুলির তালিকায় রয়েছে, সিএসএমটি-অমৃতসর এক্সপ্রেস, পুনে জম্মু তভি এক্সপ্রেস, ছত্রপতি শাহু মহারাজ টার্মিনাস কোলহাপুর-হযরত নিজামুদ্দিন, মাদগাঁও-চণ্ডীগড় এক্সপ্রেস, হাওড়া-এলটিটি এক্সপ্রেস, হযরত নিজামুদ্দিন-পুনে এক্সপ্রেস, নাগপুর অমৃতসর এক্সপ্রেস ইত্যাদি। বাতিল হওয়া ট্রেনের তালিকা গুলি বিশদে দেখার জন্য enquiry.indianrail.gov.in/mntes/ ওয়েবসাইট এ যেতে হবে।







