বৃহস্পতিবার নেতাজি ইন্দোর স্টেডিয়ামে ২৬ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মেঘা সমাবেশের ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বিজেপির বিরুদ্ধে করার অভিযোগ আনেন তিনি। পাশাপাশি দলের মধ্যে থেকে শৃঙ্খলাভঙ্গকারীদের উদ্দেশ্যে সতর্কতা বার্তা দেন তিনি। এমনকি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে বার্তা দেয় তৃণমূল সুপ্রিমো।
নেতাজি ইন্দোরের নেতা সমাবেশ শেষ করেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেই কেন্দ্রের বিধায়িকা স্বয়ং তিনি। সেখানেই ২০১৪ সালের লোকসভা ভোটের নিরিখে পিছিয়ে ছিল তৃণমূল। এমনকি ২০১৯ সালে স্বয়ং মুখ্যমন্ত্রীর ওয়ার্ডেই পিছিয়ে পরেছিল তৃণমূল। তবে সেই প্রভাব পুরসভা বা বিধানসভা নির্বাচনে না পরলেও এই বিষয়টা কে একেবারেই এড়িয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে নিজের বিধানসভা কেন্দ্রের ৮ কাউন্সিলরকে নিয়ে বৈঠকে বসেন তিনি। সেই বৈঠকে ৬৩, ৭০, ৭১, ৭২ এবং ৭৪ ওয়ার্ডের কাউন্সিলরদের বিশেষভাবে নিজেদের এলাকায় নজর দিতে নির্দেশ দেন। কারণ গত লোকসভা নির্বাচনে সেই ওয়ার্ডগুলোতে দেখা গিয়েছিল বিজেপির প্রভাব। যা নিয়ে কিছুটা চিন্তার ভাঁজ পরেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কপালে।
এই ৮ কাউন্সিলরদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হল ৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এছাড়াও সেই বইটাকে উপস্থিত ছিলেন সুব্রত বক্সীর ভাই সন্দীপ বক্সী, অসীম বসু, দেবলীনা বিশ্বাস, কাজরী বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে মুখ্যমন্ত্রীর ইস্পষ্ট নির্দেশ দিয়েছেন। চলমান প্রকল্প এবং উন্নয়নমূলক কাজগুলি দ্রুত শেষ করার জন্য। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে তাদের অসুবিধার সুবিধার বিষয়ে জানার জন্য নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এমনকি তাঁদের সমস্যা কথা জানা মাত্রই অতি দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে বলে সেই বৈঠকে নির্দেশ দেন তিনি। এছাড়াও নাগরিক পরিষেবার ক্ষেত্রে
কোনও গাফিলতি দল বরদাস্ত করবে না স্পষ্ট জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।







