রাজ্য

প্রথম দশে ৬ জন মোবাইল ছিলোনা বলেই পেরেছে মন্তব্য নরেন্দ্রপুরের প্রধান শিক্ষকের

মোবাইল থেকে বিরত রাখতেন তাদের ছাত্রদের। সেটাই সাফল্যের কারণ হিসেবে তুলে ধরলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ।মাধ্যমিকের ফলাফলে এবার জয়জয়াকার এই আবাসিক বিদ্যালয়ের।

মাধ্যমিকের মেধা তালিকায় প্রথম দশের স্থান অধিকার করে নিয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ৬ ছাত্র।তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, নবম ও দশম স্থানে রয়েছে মিশনের ছাত্ররা। এই মিশনেরই ছাত্র নৈরিত রঞ্জন পাল ৬৯১ পেয়ে মেধা তালিকার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে। পাশাপাশি ৬৮৮ পেয়ে অলিভ গায়েন ষষ্ঠ স্থান, ৬৮৭ পেয়ে আলেখ্য মাইতি সপ্তম স্থান দখল করেছে। ৬৮৫ পেয়ে এই আবাসিক স্কুলের দুই ছাত্র ঋতব্রত নাথ ও ঋত্বিক দত্ত নবম স্থানে রয়েছে। ৬৮৪ পেয়ে দশম স্থানে রয়েছে শুভ্রকান্তি জানা।

পরীক্ষার্থীদের সাফল্যের পেছনে অন্যতম কারণ বলে মনে করেন প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ বলেন, “আমাদের স্কুলের ছাত্রদের মোবাইল ব্যবহার করতে দেওয়া হয় না। সেটাও সাফল্যের অন্যতম কারণ বলে আমার মনে হয়। কারণ মোবাইলে ডুবে থাকলে ছোটদের একাগ্রতা নষ্ট হয়। আরও অনেক দিকে মন চলে যায়। তাই আমরা এই দিকটায় খুব খেয়াল রাখি। এছাড়াও এই আবাসিক বিদ্যালয়ে সবকিছুই সময় মেনে করতে হয় ছাত্রদের। এই নিয়মানুবর্তিতাও ওদের সাফল্য়ের চাবিকাঠি।”

মাধ্যমিকের এই বর্ষের ফলাফলে সোনারপুরের সারদা বিদ্যাপীঠের দুই পরীক্ষার্থীও এবার মেধা তালিকায় জায়গা করে নিয়েছে।৬৮৬ পেয়ে অষ্টম স্থানে রয়েছে সন্দীপন মান্না। এবং ঈশান বিশ্বাস ৬৮৫ নম্বর পেয়ে নবম স্থানে রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.