বিনোদন

বহুদিন পর ফ্রেমবন্দী ‘জব উই মেটে’র জুটি

বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে আগে সম্পর্কের গুঞ্জন উঠেছিল। তবে এখন তারা অন্য তারকাকে বিয়ে করে গুছিয়ে সংসার করছে। তবে সাধারণত অনেক সময়ই দেখা যায় বিগত সময় সম্পর্ক থাকার কারণে সে সম্পর্ক ভেঙে যায় পরে দেখা হলে তারা একে অপরের সঙ্গে কথা বলে না। তবে এই ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম হলো। করিণা খান কাপুর ও শাহিদ কাপুর মুখোমুখি দেখা হওয়ার পর সেই পুরনো বন্ধুত্বের ছবি কিন্তু ধরা পরলো ক্যামেরার লেন্সে।

করিণা খান কাপুর বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সাইফ আলী খানের ঘরণী। এমনকি দুই পুত্রের জননী তিনি। এমনকি শাহিদ কাপুরও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মীরা রাজপুতের সঙ্গে। এমনকি দুজন তারকাকে পর্দা কাঁপাতে দেখা গিয়েছিল ‘জব উই মেটে’ সিনেমায়। তবে সম্পর্ক ভাঙনের পর অনেকদিন পর্যন্ত এই দুই অভিনেতা অভিনেত্রীকে একই ফ্রেমে দেখা যায়নি।

তবে শনিবার জয়পুরের একটি অনুষ্ঠানে দুজনেই উপস্থিত হয়েছিল। সেখানেই ফুরফুরে মেজাজ আছে লেন্স বন্দী হলেন দুজনে। বহু বছর পর দেখা হওয়ার ফলে প্রথমেই একে অপরকে আলিঙ্গন করেন। তারপরেই দুজনেই দুজনের কুশল সংবাদ নেয়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই কমেন্ট বক্সে উচ্ছ্বাসে ভরিয়ে দেয় নেতিজনরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.