বাংলা ইন্ডাস্ট্রি এবার বড় পর্দার পাশাপাশি দাপট দেখাতে শুরু করে দিয়েছে ওটিটি প্লাটফর্মে। ‘খাকি, দ্য বেঙ্গল চ্যাপ্টার’ ওয়েব সিরিজে দেখা যাবে বহু তাবড় তাবড় তারকাকে। অবশেষে নেটফ্লিক্সে স্ক্রিনিং শুরু হয়ে গেল ওয়েব সিরিজে।
এই ওয়েব সিরিজে নির্দিষ্ট চরিত্রে এই দক্ষ অভিনেতার অভিনেত্রীদের কাস্ট করার পেছনে যথার্থ ভূমিকা পালন করেছে সুদীপ্তা চক্রবর্তী। ইতিমধ্যেই বলিউডে পা দিয়েছে অভিনেত্রীর নিজস্ব সংস্থা ‘সুদীপ্তা চক্রবর্তী কাস্টিং কোম্পানি’। ইতিমধ্যেই মাত্র দুই বছরের মধ্যে বলিউডে নিজের জনপ্রিয়তা প্রকাশ করেছে। তাই বলাই যায় সুদীপ্তা চক্রবর্তী এক জন্য শুধুমাত্র অভিজ্ঞ অভিনেত্রী নন বরং তিনি একজন দক্ষ কাস্টিং ডিরেক্টরও। এই এই ওয়েব সিরিজের সাফল্যের জন্য কাস্টিং অন্যতম বড় কারণ হিসেবে দাঁড়িয়েছে।
এই ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে জিৎ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, শ্রুতি দাস, পল্লবী চট্টোপাধ্যায়। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছে’বন্দিশ ব্যান্ডিত’ খ্যাত ঋত্বিক ভৌমিক। এমনকি উল্লেখ জনক হবে বহুদিন পর গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে মিঠুন চক্রবর্তী পুত্র মিমো চক্রবর্তী। এই ওয়েব সিরিজের মাধ্যমে অনেক অনেক কলাকুশলীদের নতুন করে কামব্যাক করতে দেখা গেল। টানটান উত্তেজনা, দুর্দান্ত প্লট টুইস্টে মোরা এই বাংলার ব্যক্তিদের গল্প মানুষের বেশ পছন্দ হয়েছে। ইতিমধ্যেই দর্শকমহলে বেশ প্রশংসিত হচ্ছে ‘খাকি, দ্য বেঙ্গল চ্যাপ্টার’। তবে সাফল্যের বেশ কিছুটা কৃতিত্ব যাচ্ছে কাস্টিং ডিরেক্টরের কাঁধে।







