এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য সাহারানপুরে, স্ত্রী ও তিন সন্তানকে গুলি করে হত্যা করেছেন BJP নেতা যোগেশ রোহিলা। শনিবার রাতে BJP নেতা যোগেশ প্রথমে তার স্ত্রী ও শিশু সন্তানের উপরে গুলি চালান। ঘটনায় ওই তিন শিশু মারা যায় এবং স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনার পরই যোগেশ রোহিলা প্রথমে স্থানীয় ইন্সপেক্টর, তারপর CO এবং শেষে SSP-কে ফোন করে জানা, “ক্যাপ্টেন সাহেব, আমি আমার স্ত্রী ও বাচ্চাদের হত্যা করেছি। আসুন, লাশ তুলে নিন।” ফোন পেয়েই পুলিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত এবং মৃত দেহ উদ্ধার করে।পাশাপাশি যোগেশকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পুলিশের কাছে তিনি স্বীকার করেন যে স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহের বসেই এই হত্যাকাণ্ড ঘটান।
কয়েক দিন আগেই যোগেশ তার ছোট ছেলে শিবাংশের জন্মদিন পালন করেন। ফেসবুকে তিনি সেই অনুষ্ঠানের ছবি শেয়ার করে লেখেন, “শিবাংশের দীর্ঘায়ু কামনা করছি।” কিন্তু সেই শিশুটিকেই তিনি মৃত্যুর মুখে ঠেলে দেন। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে বিপুল আলোড়ন ছড়ায়।







