বিনোদন

বড়পর্দায় অ্যাকশন ফিল্মে জুটি বাঁধতে চলেছেন ইয়াশ ও কিয়ারা

কেজিএফ চ্যাপ্টার ২-এর সিনেমায় এখনো মানুষের মুখে মুখে প্রশংসা পাচ্ছে। এই সিনেমা ছিল ভরপুর অ্যাকশনে ঠাসা। তাই বলাই যায় দক্ষিণী অভিনেতা ইয়াস অ্যাকশন হিরো। এবার ফের নায়ক ২৬ এর শুরুতে অ্যাকশনে ভরা সিনেমা নিয়ে জুটি বাঁধতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রার ঘরণী কিয়ারা আদভানির সঙ্গে।

গীতু মোহনদাসের পরিচালনায় বড় পর্দায় আসতে চলেছে ‘টক্সিক: এ ফেয়ারটেল ফর গ্রোউন-আপস’। যেখানে প্রধান দুই চরিত্রে দেখা যাবে অভিনেতা ইয়াশ ও অভিনেত্রী কিয়ারা আদভানিকে। ইতিমধ্যেই জোর কদমে চলছে এই সিনেমার শ্যুটিং। তবে কি ভাবছেন এই সিনেমার শ্যুটিং শুধুমাত্র একটি ভাষায় চলছে। না না এরকমটা একেবারেই না। সেই সমস্ত বিষয়ে শ্যুটিংয়ের ফাঁকে নায়ক ইয়াশ সোশ্যাল মিডিয়ায় জানালেন। এই সিনেমা কন্নড় ভাষায় আসতে চলেছে। তবে আগেই বললাম দর্শকমহল এই সিনেমারএকটা ভাষায় উপহার পাবে না।

পাশাপাশি এই সিনেমার শ্যুটিং চলছে ইংলিশ ভাষাতেও। যার জন্য এই সিনেমার প্রতি মানুষের আশা অনেকটাই বেড়ে গেছে। প্রথমবার এই বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি ও দক্ষিণী তারকা ইয়াস একসঙ্গে পর্দায় জুটি বাঁধতে চলেছে। যার জন্য মানুষের উৎসাহর মাত্রাও বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে অভিনেতা এই ছবি মুক্তি পাওয়ার দিনক্ষণ ও জানিয়ে দিয়েছেন। তারপরেই কমেন্ট বক্সে অনুরাগীদের উন্মাদনা ছিল চোখে পরার মতো। এই সিনেমার গল্প গড়ে উঠবেএকটি ড্রাগ কার্টেলকে ঘিরে। যেখানে আলোচিত হবে শক্তি ও নৈতিকতা নিয়ে গভীর থিম। সেখানেই অভিনেত্রীকেই নায়কের প্রেমিকার ভূমিকায় দেখা যাবে। এই সিনেমা পর্দা কাঁপাতে আসবে আগামী বছরের ১৯শে মার্চ। সুপারস্টার ইয়াসের অ্যাকশন মোরা সিনেমা বলে কথা তাই এক বছর আগে থাকতেই পুরো দমে তোড়জোড় শুরু করে দিয়েছে সিনেমান নির্মাতারা। এছাড়াও এই সিনেমা দেখার জন্য অপেক্ষায় দিন গুনতে শুরু করে দিয়েছে দর্শক মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.