ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু যে সবার কাছে মিঠাই নামে পরিচিত। কিছুদিনের মধ্যেই শীতকালে মুক্তি পেতে চলেছে সৌমিত্রতৃষাr প্রথম বড় পর্দার ছবি। এই ছবির মাধ্যমে তার প্রথম বড় পর্দাতে পা রাখা হবে। প্রথম ছবিতেই তারকা অভিনেতা দেবের বিপরীতে অভিনয়। প্রধান ‘ সিনেমায় পাহাড়ে শুটিং করতে ব্যস্ত দেবের নায়িকা সৌমিতৃষা । শাহরুখ ভক্ত হয়ে জওয়ান’ (Jawan) ঝড়ে গা ভাসাতে না পারেন নি তিনি। তাই নিজের প্রিয় তারকার উদ্দেশ্যে বিশেষ রিল তৈরি করলেন।
ঝমঝমিয়ে বৃষ্টিতে ভিজে এলো চুল, কখনও খালি পায়ে গোলাপী স্ট্রাইপ শার্ট ‘টাক ইন’ করে ডেনিম জিন্সে পরে পাহাড়ি রাস্তায় ‘চলেয়া’ গানে পা মেলালেন অভিনেত্রী। শাহরুখ ও নয়নতারা অভিনীত এই গানের হুকস্টেপে পাহাড়ি রাস্তায় মাতলেন সৌমিতৃষা। রিল পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আমার শাহরুখ খানের জন্য।’ রিল পোস্ট হতেই ভালবাসার বন্যা অনুরাগীদের। অনেকেই লিখলেন, ‘এসটিকে আর এসআরকে মিলেমিশে একাকার’।







