রাজ্য

নন্দীগ্রামে রাম মন্দির নির্মাণের ঘোষণা শুভেন্দুর

২৬শের ভোটের আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক বড়ো সিদ্ধান্ত নিয়েছেন। দীঘাতে যেমন জগন্নাথ দেবের মন্দির তৈরি হয়েছে। যা আগামী অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে। তেমনি নন্দীগ্রামে মন্দির নির্মাণ করবেন রাজ্যের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।শুভেন্দুর রাম মন্দির নির্মাণের ঘোষণাকে তৃণমূল সেই ঘোষণার পাল্টা হিসেবে দেখছে।

শুভেন্দু অধিকারীর কথায়, প্রায় চার বিঘা অর্থাৎ ১.৫ একর জমিতে মন্দিরটি নির্মাণ করা হবে।
এই জমি অধিকারীর নামে রয়েছে। তিনি সকলকে রামনবমীর দিন সকাল ৯.৩০টায় স্নান সেরে তিলক পরে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে তৃণমূলের দাবি, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের সাংসদ থাকাকালীন এমপিএলএডি তহবিল থেকে নন্দীগ্রামের শহীদ পরিবারের জন্য হাসপাতাল তৈরির উদ্দেশ্যে এই জমি কম দামে কিনেছিলেন। তৃণমূলের নন্দীগ্রামের ব্লক- ১ এর সভাপতি বাপ্পাদিত্য গর্গের অভিযোগ, ‘এই জমিটি সুনীল মন্ডল ও পূর্ণিমা মন্ডলের কাছ থেকে খুব কম দামে কেনা হয়েছিল এবং শহীদ পরিবারের জন্য হাসপাতাল নির্মাণের কথা ছিল। কিন্তু এখন সেখানে মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এছাড়াও বলেন ‘সুভেন্দু একসময় দাবি করেছিলেন যে সোনাচুরায় শহীদদের জন্য একটি হাসপাতালের জন্য এমপিএলএডি তহবিল থেকে ১৪ লক্ষ টাকা খরচ করে জমি কেনা হয়েছে। এছাড়াও, ভাঙ্গাবেরিয়ায় শহীদ পার্ক তৈরির জন্য প্রায় ১ লক্ষ টাকা খরচ করা হয়েছিল।’

উল্লেখ্য, নন্দীগ্রামে রাম মন্দির নতুন নয়। ১৮০৩ খ্রিস্টাব্দে নির্মিত জনকীনাথ মন্দিরকেও নন্দীগ্রামের প্রাচীনতম রাম মন্দির হিসেবে ধরা হয়। সেখানে রামের মূর্তি তির-ধনুক ছাড়াই রয়েছে। শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরে এই মন্দিরের পৃষ্ঠপোষক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.