দেশ জুড়ে চলছে নির্বাচনের পালা। তার আগেই শুক্রবার দ্বিতীয় দফা নির্বাচনের আগেই শিরোনামে কাশ্মীর সংঘর্ষ।বৃহস্পতিবার রাতে জম্মু-কাশ্মীরের সোপোরে শুরু হয় সেনা-জঙ্গির সংঘর্ষ। সরাসরি জঙ্গিদের ঘাঁটিতেই গিয়ে হাজির হন নিরাপত্তা বাহিনীরা। ঘন্টাখানেক চলে গুলির লড়াই পর্ব। যার জেরে এনকাউন্টারে এক জঙ্গি মারা যায় বলেই সূত্রের খবর।
সেনাদের সূত্রে জানা যায়,তাদের কাছে খবর আসে সোপোর জেলার নাওপোরায় লস্কর-ই-তৈবার এক শীর্ষ কম্যান্ডার ও সঙ্গীরা গোপন ঘাঁটি গেড়েছে। আর এই সুযোগকেই হাতিয়ার হিসেবে কাজে লাগিয়ে যৌথ টিম অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনীরা।জঙ্গিরাও পিছন থেকে পাল্টা আক্রমণ করে। সূত্র মারফত জানতে পারা গিয়েছে এনকাউন্টারের জেরে এক জঙ্গির পাশপাশি মারা যান এক স্থানীয় ব্যাক্তি।ভারতীয় সেনাদের প্রাথমিক অনুমান নাশকতামূলক কার্যকলাপের উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিলেন।গোটা এলাকায় এখনও চলছে তল্লাশি অভিযান।







