এই বছরের ২১ জুলাই ধর্মতলায় শহিদ দিবসের মঞ্চ থেকেই চব্বিশের নির্বাচনের প্রচার শুরু হবে, এমনটাই সূত্রের খবর। ধর্মতলার জনসভা থেকে মূলত পঞ্চায়েত ভোটের বিজয় উৎসব হিসাবে দলীয় স্তরে ধরা হলেও, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেইদিন থেকেই লোকসভা নিয়ে প্রচার শুরু করে দেবেন।
ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগো বাংলায়’ প্রকাশিত হয়েছে ২১ জুলাইয়ের পোস্টার। এবারও ২১ জুলাই ‘ধর্মতলা চলো’র ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে, ফিরহাদ হাকিমের উবাচ, ‘সমস্ত কাউন্সিলরকে বলা হয়েছে প্রতিটি ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া হোর্ডিং দ্রুত লাগিয়ে দিতে। ওয়ার্ডে বাসিন্দাদের কাছে বাম সরকারের সেদিনের হিংস্রতা ও তান্ডবের কথা তুলে ধরতে হবে। জানিয়ে দিতে হবে সিপিএমের জুলুম ও সন্ত্রাস কতটা ভয়ংকর ছিল’।







