জেলারাজনীতি

ফুল্লরা মন্দিরে পুজো দিলেন অনুব্রত মণ্ডল ও কন্যা সুকন্যা, মুখ্যমন্ত্রী ও অভিষেকের নামেও পুজো

বীরভূম: রাজ্যের রাজনীতিতে চর্চার কেন্দ্রে থাকা তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল মঙ্গলবার পা রাখলেন বীরভূমের অন্যতম সতীপীঠ লাভপুর ফুল্লরা মন্দিরে। সঙ্গে ছিলেন তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল। মায়ের মঙ্গল কামনায় নয়, এবার পরিবার, জেলা এবং দলের নেতৃত্বের মঙ্গল কামনায় পুজো দিলেন তিনি।

মঙ্গলবার দুপুর নাগাদ লাভপুর ফুল্লরা মন্দিরে উপস্থিত হয়ে পুজো দেন অনুব্রত এবং সুকন্যা। শুধু তাই নয়, পুজোর সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর মঙ্গল কামনায় নাম করেও বিশেষ পুজো দেন তিনি। ফুল্লরা মন্দিরে নিয়ম রক্ষা করে পুরোহিতের সহায়তায় পুজো সম্পন্ন করেন অনুব্রত।

পুজো শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, “পরিবার, দল এবং জেলার মানুষের মঙ্গল কামনায় পুজো দিলাম। দেবী মা যেন সবার ভাল করেন।”

এদিন লাভপুর বিধানসভার শ্রীনিধিপুর অঞ্চল তৃণমূল সভাপতির খুন প্রসঙ্গে অনুব্রত বলেন, “ঘটনাটা অত্যন্ত দুঃখজনক। এখানকার এমএলএ পুলিশকে যা বলার বলেছে। আশা করি পুলিশ সঠিক তদন্ত করে দোষীদের চিহ্নিত করবে।”

অন্যদিকে ময়ূরেশ্বর বিধানসভার ইটাহার সমবায় সমিতির নির্বাচনে বিজেপির জয় সম্পর্কে তিনি বলেন, “এই বিষয়টি সম্পর্কে আমার কোনও তথ্য নেই। তাই মন্তব্য করা ঠিক হবে না।”

রাজনৈতিক চাপের মধ্যেই দেবীর দর্শনে এসে অনুব্রতের এই উপস্থিতি ঘিরে স্বাভাবিকভাবেই নানা চর্চা শুরু হয়েছে জেলা রাজনীতিতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.