চাকরিরাজ্য

“চাকরিহারাদের পাশে আছেন মুখ্যমন্ত্রী” , ৭ তারিখ নিয়ে বড়ো কথা কুণাল ঘোষের

শীর্ষ আদালতের রায়ে , চাকরি গেছে ২৬০০০ শিক্ষকের। যা নিয়ে বর্তমানে উত্তাল গোটা রাজ্য। সকলেই দিশেহারা , কে কি করবেন, কিছুই ভেবে পাচ্ছেন না। সোমবার অর্থাৎ ৭ তারিখ , চাকরিহারা শিক্ষকদের নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী । এবার তার আগে মুখ খুললেন কুণাল ঘোষ ।

শীর্ষ আদালতের রায়ে নিয়ে , কুণাল ঘোষ বলেন , ‘”বিপদে যারা পড়েছেন তাঁদের পাশে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরামর্শ নেওয়া হচ্ছে আইনজীবীদের। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্থগিতাদেশ দিয়েছিলেন, সকলের চাকরি যেতে পারে না। আর এক বিচারপতি সকলের চাকরি যাওয়ার রায় দিলেন। এটা অবিচার। কোনও গ্রেফতার হওয়া বা অভিযুক্তকে ডিফেন্ড করছি না। তৃণমূল কংগ্রেস তাদের বাঁচাতে কোনও কোর্টে কোনও আইনি ব্যবস্থা নেয়নি। যাঁদের কোনও দোষ নেই, তাঁরা কেন বিপর্যয়ে পড়বেন? সকলকে জলে ফেলে দেওয়া হল। এই রায় সমর্থনযোগ্য নয়।”

৭ তারিখ মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠক নিয়েও কুণাল ঘোষ বলেন , ” মুখ্যমন্ত্রী চাকরিহারাদের পাশে আছেন। তিনি কিছু একটা ব্যবস্থা নেবেন। ৭ তারিখ তিনি কী করছেন, তিনি কী ভাবছেন সেটা জানাবেন। বিপদগ্রস্তদের পাশে আছেন। সমস্ত দিক মুখ্যমন্ত্রী দেখছেন। যেটা বৈধ বলে মনে করবেন সেটা হবে। কী করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। যাঁরা চাকরি খাওয়ায় পৈশাচিক উল্লাসে নৃত্য করছেন, তাঁদের কিছু বলার দরকার নেই। কীসে ভাল হয় সেটা মমতা বন্দোপাধ্যায় জানেন। ভাল সিদ্ধান্তই নেবেন। “

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.