সম্প্রতি বাংলার রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে রয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের চাকরি বাতিলের নির্দেশ নিয়ে। চাকরি হারিয়ে রীতিমতো দিশেহারা হয়ে পরেছে অনেকেই। এরই মধ্যে নেতাজি ইন্ডোর সমাবেশ দেখে বিভিন্ন বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বার্তা নিয়ে সেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানো হয় রাজ্যের মুখ্যমন্ত্রীকে।
চলতি মাস পরতেই প্রায় ২৬ হাজার রাজ্য সরকারি শিক্ষক-শিক্ষিকা চাকরি হারিয়েছে। তাই অনেকেরই সংসার কি করে চালাবে সেই চিন্তা করে মাথায় হাত পরেছে। তারপরেই সেই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়াতে গত ৭ই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই বৈঠকে মুখ্যমন্ত্রী করা মন্তব্য নিয়ে তৈরি হল বিতর্ক। সেই মন্তব্যকে হাতিয়ার করে ‘আত্মদীপ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে নোটিস পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীকে।
সেই সংস্থার এই আইনি নোটিশ আইনজীবী সিদ্ধার্থ দত্তের মাধ্যমে মুখ্যমন্ত্রীর হাতে পৌঁছে গিয়েছে। আইনি নোটিস আর স্পষ্ট দাবি করা হয়েছে, ওই বইটাকে মুখ্যমন্ত্রী করা মন্তব্য আদালতকে অবমাননা করা হচ্ছে। তাই অবিলম্বে মুখ্যমন্ত্রীকে সেই বিভ্রান্তি দূর করে সর্বসমক্ষে ক্ষমা চাইতে হবে। না হলে তারা আইন অনুযায়ী কড়া পদক্ষেপ নেবে বলে জানানো হয়েছে স্বেচ্ছাসেবী সংস্থার তরফে। তবে এই আইনি নোটিসের পরিপ্রেক্ষিতে পাল্টা পোস্ট করে এই দাবি অস্বীকার করেন তৃণমূল নেতা কুনাল ঘোষ।
এ প্রসঙ্গে কুনাল ঘোষ সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘মুখ্যমন্ত্রী বিচারব্যবস্থায় সম্পূর্ণ আস্থা রাখেন। বিচারপতিদের সম্মান দেন। কিন্তু কোনো রায়ে ন্যায়বিচার না হলে বা বহু মানুষের ক্ষতি হলে, সেই অংশ নিয়ে দ্বিমত পোষণ করে পুনর্বিবেচনার কথা বলেন’।







