চৈত্র শেষে স্বস্তির খবর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর মতো ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির কোনও আশঙ্কা নেই। তবে কিছু পার্বত্য এলাকায়, বিশেষ করে দার্জিলিঙের কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
অন্যদিকে, আসাম ও মেঘালয়েও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজ রবিবার দক্ষিণবঙ্গে আবহাওয়া থাকবে বেশ উত্তাল। তীব্র গরমের মধ্যে এই বৃষ্টি কিছুটা স্বস্তি আনলেও, ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনায় চাষাবাদ ও যাতায়াতে প্রভাব পড়তে পারে।
আজ সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৪৮ শতাংশ।







