বিনোদন

‘আমি মরিনি, বহাল তবিয়তে বেঁচে আছি’, ভুয়ো খবরে ক্ষুব্ধ সুজন নীল

অভিনেতা সুজন নীল মুখোপাধ্যায়কে নিয়ে সম্প্রতি ছড়িয়েছে ভয়ঙ্কর অসুস্থতার খবর। শোনা গিয়েছিল, হার্ট অ্যাটাকের পর তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই ভুয়ো খবরে তীব্র হতাশা প্রকাশ করেছেন অভিনেতা।
আজ নিজের সমাজমাধ্যমে দুটি পোস্টের মাধ্যমে প্রতিবাদ জানান সুজন। একটি পোস্ট তিনি ডিলিট করলেও, অন্যটিতে অঞ্জন দত্তের গানের মাধ্যমে বুঝিয়ে দেন তিনি সুস্থ আছেন। নতুন বছরের শুরুতেই ‘শত্তুরের মুখে ছাই’ দিয়ে বেঁচে থাকার বার্তা দেন এই জনপ্রিয় অভিনেতা।

সুজন নীল লেখেন, “আমি পারতপক্ষে কারওর নামে কুৎসা করিনি। আপন খেয়ালে কাজ করেছি… আমি সকলের ভাল চাই… আমি মরিনি, বহাল তবিয়তে বেঁচে আছি। শুভ নববর্ষ।”

বাবার অসুস্থতার খবরকে কেন্দ্র করে কীভাবে তাঁর নিজের অসুস্থতার ভুয়ো খবর রটল, তা নিয়ে উদ্বিগ্ন অভিনেতা। ‘খাদান’ খ্যাত এই অভিনেতা টেলিভিশন এবং থিয়েটারেও সমান জনপ্রিয়। তাঁর অসুস্থতার ভুয়ো খবরে স্তম্ভিত হয়েছেন ভক্তরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.