এই মুহূর্তের বলিউড হোক বা টলিউড প্লেব্যাক গায়কদের মধ্যে সবার শীর্ষে রয়েছেন অরিজিৎ সিং। ২০০৫ সালে ‘ফেম গুরুকুল’-এর মাধ্যমে তাঁর পথচলা শুরু।এখন বাংলার এই ছেলের কন্ঠস্বরের যাদুতে মোহিত গোটা বিশ্ব। যাকে ছাড়া এখন প্লেব্যাকের কথা ভাবাই যায় না। এবার নিজের বিশেষ দিনেই কি তাঁর গানের মধ্য দিয়েই নতুন ইনিংস শুরু করতে চান।
বর্তমানে বিভিন্ন গায়করা বড়ো বড়ো পার্টি হোক বা বিয়ে- রিসেপশন কিংবা অন্য যে কোনও অনুষ্ঠানে পারফর্ম করার জন্যও হাজির হন । তবে এর জন্য কিন্তু মোটা অঙ্কের পারিশ্রমিকও নেন তাঁরা।সেই তালিকায় রয়েছেন অরিজিত্ সিংও।সূত্রের খবর বিয়ে বা রিসেপশন এই সমস্ত ইভেন্টে গান গাওয়ার জন্য অরিজিত্ সিং পারিশ্রমিক নেন পাঁচ কোটি টাকা।যদিও বলিউডের অন্যান্য গায়কের তুলনায় পারিশ্রমিকও অনেকটা বেশি তাঁর।আর হবে নাই বা কেন, ‘কিং অফ প্লেব্যাক সিংগিং’ বলা হয় অরিজিত্ সিংকে। ২০১৩ সালে আশিকী ২’ ছবির ‘তুমি হি হো’-র সুবাদে লাইমলাইটে উঠে আসেন অরিজিত্ সিং।







