হিন্দু ধর্মে ত্রি-শক্তির উল্লেখ আছে। এই ত্রিশক্তি হলেন ব্রক্ষ্মা, বিষ্ণু ও মহেশ্বর। এদের মধ্যে শিব প্রধান।হিন্দুদের আদি দেবতার হিসেবে খ্যাত তিনি। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রয়েছে ছোট বড় শিবের মন্দির।তবে ভারতের কর্ণাটক রাজ্যের কোলার জেলার কমমাসান্দ্রা গ্রামে একমাত্র কোটি লিঙ্গেশ্বর শিব মন্দির অবস্থিত। যা বিশ্বের বৃহত্তম ও অন্যতম শিবমন্দির হিসেবে খ্যাত। আজ জেনে নিন এই মন্দির প্রসঙ্গে একাধিক অজানা কথা।
কমমাসান্দ্রা গ্রাম বর্তমানে কাম্মাসন্দ্র নামে পরিচিত।ভারতের কর্ণাটক রাজ্যের কোলার জেলার কমমাসান্দ্রা গ্রামে রয়েছে এই মন্দির।ছোট থেকে বড় বিভিন্ন মাপের শিব লিঙ্গ মিলিয়ে এই মন্দিরে মোট এক কোটি শিব লিঙ্গ আছে।এখানকার সমস্ত শিব লিঙ্গের উচ্চতা ১- ৩ ফুট।তবে শিবমূর্তিগুলোর মধ্যে সবচেয়ে বড় শিব মূর্তিটি উচ্চতা ১০৮ ফুট।এটি ভারত তথা বিশ্বের বিখ্যাত শিব মন্দিরের মধ্যে একটি।
বিশ্বের আর কোনও মন্দিরে এতগুলো শিবলিঙ্গ দেখতে পাওয়া যায় না। যে কারণে দেশ বিদেশ থেকে ভক্তরা এই মন্দির দর্শনে আসেন। এই মন্দিরে শিব মূর্তি ছাড়াও রয়েছে নন্দীর মূর্তি।যার উচ্চতা ৩৫ ফুট। এটিও বিশ্বের সব থেকে বড় নন্দীর মূর্তি। প্রায় প্রত্যেক শিব মন্দিরেই নন্দীর মূর্তি থাকে , কিন্তু শিব ঠাকুরের মূর্তির পাশাপাশি এত বড়ো নন্দীর মূর্তি আর কোথাও নেই।তবে অবাক করা বিষয় হল এই এক কোটি শিব লিঙ্গ রয়েছে মাত্র ১৫ একর জমিতে, যা সত্যিই আশ্চর্যজনক।এই কারণেই সারা বিশ্বের নজর কাড়ে কর্ণাটকের কোটিলিঙ্গশ্বর মন্দিরটি।
এই কোটিলিঙ্গেশ্বর মন্দিরে আপনি নিজেই শিব লিঙ্গ প্রতিষ্ঠিত করতে পারবেন।যার মূল্য পড়বে ৬০০০ টাকা। ভক্তরা অনেকেই এই মন্দিরে শিব লিঙ্গ স্থাপন করে থাকে।কারণ এতে পূর্ণ্য অর্জন হয় বলেও প্রচলিত।







