জলপাইগুড়ি, সায়ন সেন:– তিরিশ তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে পশ্চিমবঙ্গ থেকে ত্রিশটি প্রজেক্ট নির্বাচিত হয়েছে যার মধ্যে তিনটি প্রজেক্ট জলপাইগুড়ির। জলপাইগুড়ি জিলা স্কুলের দুটি প্রোজেক্ট এবং একটি ভোট পট্টি এইচ বি এল হাই স্কুলের প্রজেক্ট। এর পাশাপাশি ৩০ টি প্রজেক্ট এর মধ্যে দুটি প্রজেক্ট বড়দের জাতীয় বিজ্ঞান কংগ্রেসের সাথে অনুষ্ঠিত রাষ্ট্রীয় কিশোর বৈজ্ঞানিক সম্মেলনে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। সেই দুটি প্রোজেক্টের মধ্যে একটি জলপাইগুড়ি জেলা স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র অধ্যায়ন সরকার ও শ্রেয়াঙ্ক রায় এর প্রজেক্ট। এবং এই সম্পূর্ণ প্রজেক্ট এর প্রশিক্ষক হলেন জিলা স্কুলের শিক্ষক কৌশিক শিকদার।অষ্টম শ্রেণীর ছাত্র অধ্যায়ন সরকার ও শ্রেয়াক রায় এর প্রজেক্ট এর মূল বিষয় হলো জলপাইগুড়ি শহরের নিকটবর্তী অঞ্চলের ক্ষুদ্র মাছের কমে যাওয়ার কারণ এবং উৎপাদনশীলতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রচেষ্টা। আগামী 4-7 জানুয়ারি মহারাষ্ট্রের নাগপুর শহরে এই বিভাগের দ্বিতীয় সদস্য শ্রেয়াঙ্ক রায় যাওয়ার সুযোগ পেয়েছে। এবং এর পাশাপাশি দ্বিতীয় নির্বাচিত প্রজেক্ট যার বীরভূম জেলার মারগ্রাম হাই স্কুলের সেই স্কুল থেকে বৃষ্টি মাল উক্ত প্রতিযোগিতায় যাবার সুযোগ পেয়েছে এবং অপরদিকে আগামী ২৭ থেকে ৩০ শে জানুয়ারি গুজরাটের আমেদাবাদ শহরে অনুষ্ঠিত ৩০ তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের অংশগ্রহণ করবে জলপাইগুড়ি জেলা স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র অধ্যায়ন সরকার এবং নবম শ্রেণীর ছাত্র আর্য দাস।
অপরদিকে আর্য দাস এবং অনন্য কর এর প্রজেক্ট, “বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কারণে জলপাইগুড়ি শহরের আমন ধানের ওপর প্রভাব” এবং ভোটপট্টি হাই স্কুলের লাবণ্য সরকারের প্রজেক্ট “রক্ত সংকট দূরীকরণে আয়রন ট্যাবলেট এর সুস্বাদু রূপ”জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের যাবার সুযোগ হয়েছে।







