আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই ফ্রিজ রয়েছে। কেউ কেউ আবার সারাদিন ফ্রিজ চালিয়ে রাখেন।অনেক সময় আমরা ফ্রিজ খুলে দেখি ফ্রিজে অতিরিক্ত বরফ জমে যায়। এবার জেনে নিন ফ্রিজে অতিরিক্ত বরফ জমে গেলে কি করবেন,,,
* ডিপ ফ্রিজে অল্প বরফ জমলে কাঠ বা শক্ত চামচের সাহায্য নিতে পারেন। কাঠের চামচ হলে বরফ পরিষ্কার করার সময় আঘাতপ্রাপ্ত হওয়ার ঝুঁকি কম থাকবে। তাতে ফ্রিজের গ্যাসলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও থাকবে না। এভাবে ফ্রিজ পরিষ্কার করতে পারেন।
* ঘরের দেওয়ালের সঙ্গে ফ্রিজ কখনো ঠেকিয়ে রাখবেন না। দেয়াল থেকে অন্তত ১-২ ফুট দূরত্বে ফ্রিজ রাখুন। এতে ফ্রিজের কয়েল খুব সহজে ঠান্ডা থাকে।
* ফ্রিজের থার্মোস্ট্যাটের দিকে নজর রাখুন। অনেক ক্ষেত্রে ফ্রিজে আমরা এত বেশি জিনিস ভরে রাখি যে কিছুতেই পিছনের দিকে থাকা থার্মোস্ট্যাটে চোখ পরে না। কিন্তু সেটা ০ ডিগ্রি সেলসিয়াসে আছে কি না সেটা সপ্তাহে অন্তত একদিন করে দেখে নিতে হবে। তার কম যদি থাকে তাহলে বরফ বেশি জমে।
* গরম খাবার ফ্রিজে রাখলে বেশি বরফ জমে। এজন্য রান্না করার পর খাবার গরম থাকতে ফ্রিজে রাখবেন না। আগে ভালোভাবে ঠাণ্ডা করুন। এরপর ফ্রিজে রাখুন।
* ফ্রিজ-এর পাশে ওভেন, হিটার বা বৈদ্যুতিক চুলা রাখবেন না। কারণ বেশি গরমের মধ্যে থাকলে ফ্রিজে বরফ জমে বেশি। ফ্রিজ পরিষ্কার করার আগে প্লাগ থেকে তার খুলে রাখুন। দেখে নেবেন যাতে কোনও ভাবেই বিদ্যুৎ সংযোগ না থাকে।







