অফবিট

দ্রুত জলস্তর কমতে চলেছে এই ৩ নদীর

রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিয় গুতেরেসের দাবি, দ্রুত জলস্তর কমতে চলেছে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্রের মতো নদীগুলির। এর ফলস্বরূপ আনুমানিক ২০৫০ সালের মধ্যে ১৭০ থেকে ২৪০ কোটি শহরের মানুষ জলের সমস্যায় ভুগবেন। এর প্রধান কারণ হল, তাপমাত্রা বৃদ্ধির ফলে হিমালয়ের হিমবাহগুলির দ্রুত গলে যাওয়া।

অ্যান্তোনিয় গুতেরেস জানান, “জীবনযাপনের জন্য হিমবাহ ভীষণ গুরুত্বপূর্ণ। বর্তমানে পৃথিবীতে মোট ১০ শতাংশ হিমবাহ রয়েছে। তবে বিশ্ব উষ্ণায়নের কারণে সেগুলি দ্রুত গলে যাচ্ছে। অ্যান্টার্কটিকা তে প্রতি বছর ১৫ বিলিয়ন টন করে বরফ গলে যাচ্ছে। গ্রিনল্যান্ডে প্রতি বছর ২৭ বিলিয়ন টন বরফ গলছে। শুধু তাই নয়, বিশ্বে সবচেয়ে বেশি হিমবাহ রয়েছে হিমালয়ে। সেই হিমবাহ গুলি দ্রুত গলে যাচ্ছে।”

এশিয়ায়, ১০টি নদী হিমালয় থেকে উত্‍পন্ন হয়েছে। বর্তমানে সেগুলি ১৩০ কোটি মানুষকে পানীয় জল সরবরাহ করছে। হিমবাহ দ্রুত গোলে গেলে পাকিস্তান ও চিনে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.