অফবিট

পার্লারে না গিয়ে ঘরোয়া উপায়ে এবং কম খরচে চুল সোজা করতে চান? কী ভাবে তা সম্ভব? জানুন,,,

কার্লি ফ্যাশানের যুগ চললেও এখনও অনেকেই স্ট্রেইট চুল এর ভক্ত আছেন যারা এখনও রিবনডিং করার জন্য পার্লারে ছুটে যাচ্ছেন বা স্ট্রেইটনার দিয়ে চুল সোজা করছেন। এক ঘেয়েমি কোঁকড়া চুলের বাবরি দোলানো স্টাইল আপনার লুকটাকে বোরিং করে তুলছে। তাই যদি এমনটি হয় কোন রকম কেমিকেল বা হিট ছাড়াই আপনি পেয়ে যাচ্ছেন আপনার মনের মত হেয়ার স্টাইল তাহলে কেমন হয় বলুনতো? সহজলভ্য ঘরোয়া উপাদান যা আপনার হাতের কাছেই আছে! কিভাবে আপনি প্রাকৃতিকভাবে সোজা চুল পেতে পারেন! চলুন জানা যাক

পাকা কলা ও টক দই

টক দই খুশকি দূর করতে সাহায্য করে আর পাকা কলা চুল নরম করে। মিক্সিতে পাকা কলা এবং দু’চামচ টক দই ঘুরিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। এই মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে ঘণ্টা খানেক রেখে দিন। মিশ্রণটি শুকিয়ে এলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২-৩ দিন এটি ব্যবহার করুন। চুল মসৃণ ও সোজা হবে।

ডিম ও অলিভ অয়েল

ডিম এবং অলিভ অয়েল দুই-ই চুলের পুষ্টি জোগায়। দু’টি ডিমের কুসুম ও অলিভ অয়েল ভাল করে ফেটিয়ে নিন। এ বার এই মিশ্রণটি চুলের গোড়ায় ভাল করে লাগিয়ে কিছু ক্ষণ রেখে দিন। শুকিয়ে এলে শ্যাম্পু করে নিন। যাঁদের চুল খুব রুক্ষ চুল মসৃণ ও কোমল করতে এই মিশ্রণটি সপ্তাহে ৩-৪ দিন ব্যবহার করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.