অফবিট

চন্দ্র অভিযানের পরে এবার সূর্য অভিযান ; কি কি সঙ্গে থাকছে সূর্যে আদিত্য-L1-এর

নিজস্ব সংবাদদাতা : যাতে সফলভাবে অবতরণের পর ইসরো এবার পাড়ি দিতে চাইছে সূর্যের দিকে।ইসরোর এই সূর্যযান অর্থাত্‍ আদিত্য-L1-এ সূর্য অধ্যয়নের জন্য মোট সাতটি পেলোড রয়েছে। সেগুলো হলো

VELC
VELC ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স তৈরি করেছেন। এর পুরো কথাটা হলো ভিজিবল লাইন এমিশন করোনাগ্রাফ। সূর্য যান এর মধ্যে থাকা এই VELC সূর্যের HD ছবি তুলবে।এই পেলোডের সঙ্গে বসানোর ক্যামেরা দিয়ে সূর্যের হাই রেজোলিউশনের ছবি তোলা হবে। এছাড়াও স্পেকট্রোস্কোপি এবং পোলারিমেট্রি করা হবে।

PAPA
এর পুরো কথা হলো প্লাজমা অ্যানালিসিস প্যাকেজ ফর আদিত্য। এটি সূর্যের গরম বাতাসে উপস্থিত ইলেকট্রন এবং ভারী আয়নগুলির দিকনির্দেশ এবং দিক অধ্যয়ন করবে। এটি বাতাসে কতটা গরম তা খুঁজে বের করবে। এর পাশাপাশি চার্জযুক্ত কণা অর্থাত্‍ আয়নগুলির ওজনও জানা যাবে।

SUIT
সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ। এটি একটি অতিবেগুনী পর্যবেক্ষণকারী টেলিস্কোপ। এটি সূর্যের অতিবেগুনি তরঙ্গদৈর্ঘ্যের ছবি তুলবে। এছাড়াও সূর্যের ফটোস্ফিয়ার এবং ক্রোমোস্ফিয়ারের ছবি তোলা হবে।

SOLEXS
এটি সূর্য থেকে বের হওয়া এক্স-রে এবং এর রূপান্তর অধ্যয়ন করবে। এর পাশাপাশি সূর্য থেকে বের হওয়া সৌর তরঙ্গ নিয়েও গবেষণা করতে এটি সাহায্য করবে। এর পুরো কথাটি হলো সোলার লো এনার্জি এক্স-রে স্পেকট্রোমিটার।

ASPEX
ASPEX অর্থাৎ আদিত্য সোলার উইন্ড পার্টিকেল এক্সপেরিমেন্ট। এতে দু’টি সাব-পেলোড রয়েছে। প্রথমটি SWIS, যার সাহায্যে এটি সূর্যের বাতাসে আসা প্রোটন এবং আলফা কণা অধ্যয়ন করা হবে। দ্বিতীয় অংশ অর্থাত্‍ সুপারথার্মাল এবং এনার্জিটিক পার্টিকেল স্পেকট্রোমিটার সৌর বায়ুতে আসা উচ্চ শক্তি আয়নগুলির পর্যবেক্ষণ করবে।

HEL10S
HEL10S কথার মানে হলো হাই এনার্জি L1 অরবিটিং এক্স-রে স্পেকট্রোমিটার (HEL10S)। এটি একটি হার্ড এক্স-রে স্পেকট্রোমিটার। এটি হার্ড এক্স-রে রশ্মি পর্যবেক্ষণ করবে।

MAG
এটি সূর্যের চারপাশের চৌম্বক ক্ষেত্রের অধ্যয়ন করবে। এর পাশাপাশি, এটি পৃথিবী এবং সূর্যের মধ্যে উপস্থিত কম তীব্রতার চৌম্বক ক্ষেত্রেরও অধ্যয়ন করবে। এর পুরো কথা হলো অ্যাডভান্সড ট্রাই-অ্যাক্সিয়াল হাই রেজোলিউশন ডিজিটাল ম্যাগনেটোমিটার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.