রাজনীতিরাজ্য

বিধানসভায় উত্তপ্ত পরিস্থিতি, মুখ্যমন্ত্রীর মন্তব্যে তীব্র সংঘাত, বিজেপি বিধায়ক সাসপেন্ড

প্রথমে সপ্তাহের শুরুতেই রাজ্য বিধানসভা পরিণত হল রাজনৈতিক টানাপোড়েনের মঞ্চে। সোমবার অধিবেশনের শুরুতেই কেন্দ্রের বিরুদ্ধে অর্থনৈতিক বৈষম্যের অভিযোগ তুলে বক্তব্য শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, কেন্দ্র রাজ্য থেকে রাজস্ব সংগ্রহ করলেও বাংলা বঞ্চিত হচ্ছে নিজের প্রাপ্য অর্থ থেকে। দীর্ঘদিন ধরে ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি।

মুখ্যমন্ত্রীর কথার মাঝপথেই আপত্তি জানান বিজেপি বিধায়করা। সূত্রের খবর, ওই সময় প্রশ্ন তোলেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। জবাবে ক্ষিপ্ত প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী। বলেন, “আপনি কী করেন, আমি জানি।” এই মন্তব্য ঘিরেই উত্তেজনা চরমে পৌঁছায়। প্রতিবাদ জানাতে উঠে দাঁড়ান শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। তখন মুখ্যমন্ত্রী তাঁকেও কটাক্ষ করে বলেন, “আপনি কাউন্সিল ভোটে হেরে গিয়েছেন, আগে জিতে আসুন।”

এই পর্যায়ে বিধানসভায় শুরু হয় ব্যাপক হট্টগোল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কুমারগ্রামের বিধায়ক মনোজ ওঁরাওকে মার্শালদের সাহায্যে কক্ষ থেকে বের করে দেওয়া হয়। পাশাপাশি, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাসপেন্ড করা হয় বিধায়ক শঙ্কর ঘোষকে। প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট করে বিজেপি। পরে তাঁরা বিধানসভার বাইরে তুলসি গাছ হাতে নিয়ে প্রতীকী প্রতিবাদে অংশ নেন।

অন্যদিকে, বিজেপির শিক্ষক সেলের বিধায়কদের পক্ষ থেকে বিধানসভায় মুলতুবি প্রস্তাব জমা দেওয়া হয়। প্রায় ২৬ হাজার চাকরি হারানো পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে আলোচনা চাওয়া হয়। তবে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন, তাই বিধানসভায় তা নিয়ে আলোচনা সম্ভব নয়। এই মন্তব্যে আরও ক্ষোভে ফেটে পড়েন বিজেপি সদস্যরা। তাঁদের দাবি, অতীতে বহুবার বিচারাধীন বিষয় নিয়েও আলোচনা হয়েছে, তবে এবার কেন বাধা দেওয়া হচ্ছে?

সব মিলিয়ে, সোমবারের অধিবেশন রাজ্য রাজনীতিতে একাধিক বিতর্ক ও বাকবিতণ্ডার মধ্যে দিয়ে চালিত হয়েছে, যা আগামী দিনে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে থাকতেই পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.