রাজনীতি

ভোট পরবর্তী জোটের ইঙ্গিত মেঘালয়ের মুখ্যমন্ত্রীর, চুড়ান্ত প্রস্তুতিতে রাজ্য

আগামীকাল অর্থাৎ সোমবার নাগাল্যান্ড এবং মেঘালয়ে বিধানসভার ভোটগ্রহণ। শনিবার বিকেল চারটের মধ্যেই সমাপ্ত হয়েছে নির্বাচনী প্রচার। অন্যদিকে, এই নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনও অশান্তির সৃষ্টি না হয় সেইজন্য চুড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে নাগালান্ড এবং মেঘালয় রাজ্যে।

উল্লেখ্য, পূর্বেই মেঘালয়ে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য বন্ধ করে দেওয়া হয় ভারত-বাংলাদেশ সীমান্ত। সোমবার মেঘালয় ৬০টি বিধানসভা আসনে নির্বাচন। ফল ঘোষণা ২ মার্চ।শুক্রবার থেকে ২ মার্চ পর্যন্ত মেঘালয়ের মধ্যে থাকা ভারত-বাংলাদেশ সীমান্ত পুরোপুরি বন্ধ করা হয়।

অপরক্ষেত্রে, মুখ্যমন্ত্রী কনরাড সাংমা ভোট পরবর্তী জোটের কথা বলেন। কারণ এই রাজ্যে নির্বাচনে নির্দিষ্ট ফ্যাক্টর হল তৃণমূল কংগ্রেস। কনরাড সাংমার কথায়, কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে। প্রথম দিকে তৃণমূল কংগ্রেস শক্তিশালী হলেও বর্তমানে এই দলটির শক্তি অনেকটাই হ্রাস পেয়েছে। তবে সাংমার উবাচ, মেঘালয়ের রাজনীতি বৃহৎ রাজ্যগুলির মত নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.