বিহারে নীতীশ অধ্যায় শেষ , শুরু নতুন সম্রাট অধ্যায় । নতুন সূর্যোদয় বিহারের রাজনীতিতে । মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন , প্রথম বিজেপি নেতা সম্রাট চৌধুরী । পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী , বুধবারই পাটনার লোকভবনে শপথ গ্রহণ করলেন সম্রাট চৌধুরী । দীর্ঘ দুই দশকের নীতীশ রাজ শেষে , সম্রাট চৌধুরী বিহারের ২৪ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ।
বিহারের সব থেকে বেশি সময়ের মুখ্যমন্ত্রী ছিলেন নীতীশ কুমার। ২০ বছর ধরে তিনি দায়িত্ব সামলেছেন বিহারের । অবশেষে তাঁকে রাজ্যসভার প্রার্থী করায় , মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিতে বাধ্য হন নীতীশ কুমার । কিন্তু ইস্তফা দেওয়ার পূর্বেও , তিনি নতুন সরকারকে সবরকম ভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন ।
নীতীশের ইস্তফার পর , কে নতুন মুখ্যমন্ত্রী হবে , তা নিয়ে অনেক জল্পনা থাকলেও , কিছু সময়ের মধ্যেই জানা যায় , নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি নেতা সম্রাট চৌধুরী। বুধবার তিনি শপথ গ্রহণ করেন। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, চিরাগ পাসওয়ান, জিতন রাম মাঝি প্রমুখ। তিনি উপমুখ্যমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পর , বিহারের উপমূখ্যমন্ত্রী হলেন ,
জেডি(ইউ) নেতা বিজয় কুমার চৌধুরী ও বীজেন্দ্র প্রসাদ যাদব ।







