রাজনীতি

কেজরিওয়ালের পর গ্রেফতার চাড্ডার, জানালেন দিল্লির মন্ত্রী আতিশী

লোকসভা নির্বাচনের মুখে তদন্তকারী সংস্থাগুলির হাতে গ্রেফতার হচ্ছে একাধিক বিরোধী নেতা। তেলাঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসি আরের কন্যা কবিতাকেও গ্রেফতার করেছে ইডি। সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই আবগারি দুর্নীতি মামলায় নাম রয়েছে একাধিক আপ নেতার। মঙ্গলবার অভিনেত্রী পরিণীতি চোপড়া স্বামী রাঘব চাড্ডার গ্রফতার হওয়ার আশঙ্কা নিয়ে বিস্ফোরণ দাবি করল আপ নেত্রী আতিশী

গরমের তাপের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ভোটের উত্তাপ। ভোট এগিয়ে আসতেই যেমন বাড়ছে প্রচারের ব্যস্ততা। সেরকম তলব চলছে রাজনৈতিক নেতাদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব। এমনকি গ্রেফতার হচ্ছে একাধিক রাজনৈতিক নেতা। ইতিমধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতার নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি রাজধানীতে। আম আদমি পার্টির সুপ্রিমোর পর গ্রেফতারের তালিকায় রয়েছে আরো নেতার নাম। এমনকি পরিনীতি চোপড়ার স্বামী গ্রেফতার হতে পারে। এরকমই চাঞ্চল্যকর দাবি করেছেন দিল্লির মন্ত্রী আতিশী।

আপ নেত্রী আতিশী জানিয়েছেন, ‘আমাকে হুমকি দেওয়া হয়, যদি আমি যোগ না দিই, মাসখানেকের মধ্যে ইডি আমাকে গ্রেফতার করবে। বিজেপি ভেবেছিল কেজরিওয়ালকে গ্রেফতারের পর আপ ভেঙে পড়বে। কিন্তু রবিবার রামলীলা ময়দানে বিরোধী দলগুলিকে একজোট হতে দেখে ভয় পেয়েছে ওরা। তাই আরও আপ নেতাকে গ্রেফতারের পরিকল্পনা করছে’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.