দেশবিদেশ

ভারত-পাকিস্তান সংঘাত: পাঁচ পাকিস্তানি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ভারতের

বিমান বাহিনী দিবস উজ্জাপনে চাঞ্চল্যকর তথ্য সামনে আনলো ভারতীয় বামান বাহিনী। চলতি বছরের মে মাসে পাকিস্তানের সঙ্গে চরম সংঘাতে ভারত পাকিস্তানের ৫টি যুদ্ধবিমান ধংস করেছিল। এই বিশেষ দিন উপলক্ষ্যে আয়োজিত হয় সংবাদ সম্মেলনের।

সেই সাংবাদিক সম্মেলনে ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং অপারেশন সিঁদুর সহ পরবর্তী সংঘাত নিয়ে বিভিন্ন বিষয় তথ্য সামনে এসেছে। পাকিস্তানের ভূপাতিত হওয়া যুদ্ধবিমানের মধ্যে রয়েছে মার্কিন তৈরি এফ-১৬ ও চীনের সহায়তায় নির্মিত জেএফ-১৭ মডেলের বিমান। ভারত ৫টি বিমান ধ্বংস করেছে বলে আগেই দাবি করেছিল ভারত। তবে এবার প্রথম বিমানগুলোর মডেল প্রকাশ করল ভারতবর্ষ। তবে দেশের এই দাবি নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তানের সেনাবাহিনী।

ভারত অভিযোগ তোলে, পাকিস্তানের মদতে এই হামলা সংঘটিত হয়েছে। তবে ইসলামাবাদ এই অভিযোগ উড়িয়ে দিয়ে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায়।
এমনকি ৬ই মে মধ্যরাতে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ভেতরে একাধিক বিমান হামলা চালায়। ভারতের দাবি, জঙ্গিঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছিল। পাল্টা জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ানুন মারসুস’ নামে ব্যাপক আক্রমণ চালায়। কয়েকদিন ধরেই চলে বিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র ও দূরপাল্লার অস্ত্রের সাহায্যে ভয়াবহ সংঘর্ষ। এরপর ১০ই মে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়।

সংঘাত চলাকালিন পাকিস্তানও দাবি করেছিল, তারা ভারতের ৬টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর মধ্যে তিনটি ফরাসি রাফাল, একটি মিগ-২৯ ও একটি এসইউ-৩০ ছিল বলেও ইসলামাবাদ জানিয়েছিল। তবে ভারত সেই দাবি ভিত্তিহীন বলে দাবি করেছে। যার ফলে সংঘাত মিটে গেলেও দুই দেশের ভূপাতিত বিমান নিয়ে পাল্টাপাল্টি দাবি এখনও বহাল রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.