রাজ্য

রাজ্যে আলুর দাম যে হারে বেড়েছে আলু ব্যবসায়ীদের লাগাম টানতে বাজারে নেমে পড়েছে টাস্ক ফোর্স সদস্যরা।

আজ সকালে উল্টোডাঙ্গা পাইকারি বাজারে হানা দিল টাস্ক ফোর্স সদস্য রবীন্দ্রনাথ কোলে। সঙ্গে ছিল উল্টোডাঙ্গা থানার পুলিশকর্তা ও উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের এনফোর্সমেন্টের অফিসাররা।

আলু ব্যবসায়ীদের কাছে জানতে চাইলেন আজকের আলুর দাম কত। যারা ন্যায্য বলছেন তাদেরকে কিছু বলা হচ্ছে না। তার পাশাপাশি যেই আলু ব্যবসায়ীরা বেশি দামে আলু বিক্রি করছেন তাদেরকে ওয়ার্নিং এবং সচেতন করেন তারা। রাজ্য সরকারের দাম অনুযায়ী তাদেরকে আলু বিক্রি করতে হবে বলে সাফ জানান তিনি। না হলে রাজ্য সরকারের পক্ষ থেকে বড় পদক্ষেপ নেওয়া হবে এমনটা জানিয়েছেন রবীন্দ্রনাথ কোলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.