WOLF (Wild & Other Lives Foundation) বেশ কয়েক বছর ধরে পশ্চিম মেদিনীপুর জেলায় বিভিন্ন সামাজিক কাজ করে আসছে। গত রবিবার WOLF এর সদস্যরা মেদিনীপুরের গোপগড় পার্কে বৃক্ষরোপন কর্মসূচীর আয়োজন করে। এই কর্মসূচীর মূল উদ্দেশ্য ছিল শিশুদের বৃক্ষরোপনের গুরুত্ব ও পরিবেশের প্রতি মানুষের দায়িত্ব এবং বৃক্ষের উপকারীতা সম্পর্কে অবগত করা।
এদিন কর্মসূচীর শুরুতেই শিশুদের হাতে চারাগাছ তুলে দিয়ে তাদের দিয়ে গাছ লাগানো হয়। এদিনের কর্মসূচীতে কচি কাঁচাদের উপস্থিতি এবং উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
পশ্চিম মেদিনীপুর WOLF এর সদস্য,পেশায় আইনজীবি অভিজিৎ সামন্ত জানান, আগামী দিনেও পরিবেশ রক্ষায় আমরা তৎপর থাকবো। ভবিষ্যত প্রজন্মকে সবুজায়ন এবং পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করতে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হবে। অভিজিৎ বাবু আরোও বলেন, এদিন তারা শুধুমাত্র বৃক্ষরোপন নয়, গোপগড় পার্কের ভিতর দেখতে পাওয়া অসুস্থ প্রানীদেরোও চিকিৎসা করেন। সেইসাথে লোকলয় থেকে বেশ কয়েকটি প্রজাতির সাপ ধরে বনের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে WOLF এর কর্মসূচী ইতিমধ্যে প্রশংসিত মেদিনীপুর শহর জুড়ে।







