রাজ্য

এসআইআরের শুনানি পর্ব থেকেই উচ্চপদস্থ আধিকারিকদের কড়া বার্তা নির্বাচন কমিশনের

আজ থেকে শুরু হচ্ছে ভোটার তালিকায় সংশোধনের শুনানি পর্ব। নির্বাচন কমিশন জানিয়েছে, কোনো নির্বাচনী আধিকারিক কোনো ভোটারের নাম বাদ দিলে , তাকে যথাযথ কারণ দেখাতে হবে । কমিশনের অফিসিয়াল পোর্টাল ‘ ইসিআইনেট ‘তে ভোটারদের নাম বাতিল করার যথাযোগ্য কারণ লিখিতভাবে ব্যাখ্যা করতে হবে।

শুনানিতে নথিপত্র যাচাইয়ের পর কোনো ভোটার ‘ অযোগ্য ‘ বলে মনে হলে তাকে আরো একবার সুযোগ দিতে হবে। পাশাপাশি তাকে অযোগ্য হিসেবে কেন বিবেচিত করা হয়েছে, তার আইনি ব্যাখ্যাও দিতে হবে সংশ্লিষ্ট ইআরওকে। এসআইআর তালিকায় স্বচ্ছতা আনতেই এমন পদক্ষেপ কমিশনের। রাজ্য জুড়ে শুনানি পর্ব মোট ৩২৩৪ টি কেন্দ্রে হবে। এবং প্রত্যেকটি কেন্দ্রে কড়া নজরদারির মাধ্যমে শুনানি পর্বটি করা হবে । এছাড়াও ইআরও এবং এইআরও-র পাশাপাশি স্বচ্ছতা বজায় রাখতে মাইক্রো অবজার্ভাররা উপস্থিত থাকবে প্রতিটি কেন্দ্রে।

যদিও দক্ষিন ২৪ পরগনার ফলতা ও ডায়মন্ড হারবারে গত শুক্রবার থেকেই এই শুনানি পর্ব শুরু হয়ে গিয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, মূলত জীবিত ভোটারদের মৃত দেখানোর মতন ভুল কাটানোর জন্যই বিএলওদের পাশাপাশি সমস্ত উচ্চপদস্থ আধিকারিকদের এমন নির্দেশ দিয়েছে। আজ শনিবার থেকে শুনানি পর্ব শুরু হয়েছে , যা চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। এই বিশেষ শুনানি প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত ভোটার তালিকা নির্ধারিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.