জেলারাজ্য

অশোকনগরে রোড ধস্! নিরাপত্তাহীনতার ভুগছেন যশোর রোডের পাশের মানুষজন!

দুই দিন ধরে টানা বৃষ্টিতে অশোকনগর যশোর রোডের পাশে ধস নামার আশঙ্কা। পড়ে যেতে পারে যশোর রোডের পাশের বাড়ি গুলি। বিপদের আশঙ্কা থেকে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। টানা বৃষ্টিতে অশোকনগর বিল্ডিং মোড়ে জাতীয় সড়কের পাশে ধস নামতে পারে, যে কোনও সময় পড়ে যেতে পারে গোটা বাড়িসহ – ট্রান্সমিটার এবং ইলেকট্রিক পোস্ট।

এমনকি যশোর রোডেও ধস নামার আশঙ্কায় প্রশাসনের তরফ থেকে ৩৫ নম্বর জাতীয় সড়ক অর্থাত্‍ যশোর রোডের মাঝখানে ব্যারিকেড তৈরি করে দিলেন। রাস্তার একপাশ দিয়ে আপাতত ধীর গতিতে চলছে গাড়ি। জানা গিয়েছে, অশোকনগরে বিল্ডিং মোড় এলাকায় যশোর রোডে বেশ কিছুদিন ধরে মাটির নিচ থেকে পাইপ লাইনের কাজ চলছিল।

রাস্তার পাশে প্রায় সাত ফুট বোরিং করে সেই পাইপ লাইনের কাজ চলছিল। গতকাল রাত থেকে টানা বৃষ্টি শুরু হতেই বৃহস্পতিবার দুপুরে যশোর রোডের পাশে যেখানে পাইপ লাইনের কাজের জন্য বোরিং করা হয়েছিল, সেখানেই ধস নেমে পাইপ ফেটে যায়।

পাশেই রয়েছে একটি বাড়ি এবং ট্রান্স মিটার সহ বেশ কয়েকটি ইলেকট্রিক পোস্ট। ফলে স্থানীয়রা আশঙ্কা করছেন, যে কোনও সময় বড় বিপদ ঘটতে পারে। এমনকি যশোর রোডেও যে কোনও সময় ধস নামতে পারে তাই রাস্তার যে পাশে ধস নামার বিপদের আশঙ্কা রয়েছে, সেই পাশে ব্যারিকেড তৈরি করে উল্টো দিক থেকে ভারী গাড়ি যাতায়াত করানো হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.