রাজ্যে পালাবদলের পর এবার স্কুলের প্রার্থনা সঙ্গীতে বড় পরিবর্তনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী Suvendu Adhikari। বৃহস্পতিবার তিনি জানান, আগামী সোমবার থেকে রাজ্যের সমস্ত স্কুলে প্রার্থনা সঙ্গীত হিসেবে ‘বন্দেমাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। এদিন নবান্নে গিয়ে তিনি বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানাবেন বলেও জানান।
বর্তমানে গরমের ছুটির কারণে স্কুল বন্ধ থাকলেও, ১ জুন স্কুল খোলার পর থেকেই নতুন নিয়ম কার্যকর হতে পারে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই বিকাশ ভবন থেকে জেলা স্কুল পরিদর্শকদের কাছে নির্দেশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। যদিও সরকারি বিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছে স্কুলগুলি।
‘বন্দেমাতরম’ রচনার ১৫০ বছর পূর্তি উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে দাবি। উল্লেখ্য, এতদিন অধিকাংশ স্কুলে প্রার্থনা সঙ্গীত হিসেবে ‘জনগণমন’ গাওয়া হতো। পাশাপাশি গত বছর প্রাক্তন মুখ্যমন্ত্রী Mamata Banerjee ‘বাংলার মাটি বাংলার জল’-কে রাজ্য সঙ্গীতের মর্যাদা দেন এবং সেটিও স্কুলে গাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।







