রাজ্য

রানাঘাট-শিয়ালদহ শাখায় বড় স্বস্তি, এসি লোকালে বাড়ল স্টপেজ

নিত্যযাত্রীদের যাতায়াত আরও আরামদায়ক ও সহজ করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে রানাঘাট-শিয়ালদহ শাখায় কয়েকটি নির্দিষ্ট এসি ইএমইউ লোকাল ট্রেনে স্থায়ীভাবে অতিরিক্ত স্টপেজ চালু করা হবে। একইসঙ্গে, কয়েকটি স্টেশনে পরীক্ষামূলকভাবে চালু থাকা স্টপেজের সময়সীমাও বাড়িয়ে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত করা হয়েছে।

স্থায়ী অতিরিক্ত স্টপেজের সময়সূচি অনুযায়ী, ৩৩৭৬২ নম্বর রানাঘাট–শিয়ালদহ এসি ইএমইউ গোপালনগর স্টেশনে সকাল ৭টা ৩৪ মিনিটে পৌঁছবে এবং ৭টা ৩৫ মিনিটে ছাড়বে। এরপর বামনগাছিতে সকাল ৮টা ৪৩ মিনিটে পৌঁছে এক মিনিট পর ছাড়বে। ট্রেনটি সকাল ৯টা ৩৮ মিনিটে শিয়ালদহ স্টেশনে পৌঁছবে।

অন্যদিকে, ৩৩৭৬১ নম্বর শিয়ালদহ–রানাঘাট এসি ইএমইউ সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। বামনগাছিতে সন্ধ্যা ৭টা ২ মিনিটে পৌঁছে ৭টা ৩ মিনিটে ছাড়বে। এরপর গোপালনগরে রাত ৮টা ১৯ মিনিটে পৌঁছে ৮টা ২০ মিনিটে ছাড়বে। ট্রেনটির রানাঘাট পৌঁছনোর নির্ধারিত সময় রাত ৮টা ৪৩ মিনিট।

এছাড়াও, যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে সিমুরালি, হালিশহর ও ইছাপুর স্টেশনে পরীক্ষামূলক স্টপেজের মেয়াদ ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে।

৩১৬৩৭ নম্বর শিয়ালদহ–রানাঘাট লোকাল ইছাপুরে রাত ৭টা ৩২ মিনিটে, হালিশহরে ৭টা ৫৪ মিনিটে এবং সিমুরালিতে রাত ৮টা ১২ মিনিটে থামবে। অন্যদিকে, ৩১৬৩৮ নম্বর রানাঘাট–শিয়ালদহ লোকাল সিমুরালিতে সকাল ৮টা ৪৫ মিনিটে, হালিশহরে ৯টা ২ মিনিটে এবং ইছাপুরে সকাল ৯টা ২৩ মিনিটে দাঁড়াবে।

পূর্ব রেলের এই সিদ্ধান্তে উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলার বহু নিত্যযাত্রীর যাতায়াত আরও সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.