পুজোর মরশুমে ট্রেনযাত্রীদের জন্য বড়সড় রেল-পরিবর্তন। পূর্ব মধ্য রেলের সোনাপুর ডিভিশনে একাধিক গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণ ও পরিকাঠামোগত কাজের জন্য টানা প্রায় ১৩ দিন বাতিল থাকবে বহু ট্রেন। আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত প্রি-নন-ইন্টারলকিং এবং নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে। এর জেরে হাওড়া, শিয়ালদহ ও কলকাতা থেকে চলাচলকারী একাধিক এক্সপ্রেস ট্রেনের পরিষেবা বন্ধ রাখা হবে।
রেলের তরফে জানানো হয়েছে, দিনকর গ্রাম-সিমারিয়া ও বারাউনি স্টেশনের মধ্যে মেন লাইন সংযোগ এবং রাজেন্দ্রপুর স্টেশনে ডবল লাইন-সহ বিভিন্ন পরিকাঠামোগত কাজের জন্য এই সিদ্ধান্ত।
বাতিলের তালিকায় রয়েছে :
১৩০২৯/১৩০৩০ হাওড়া-মোকামা-হাওড়া এক্সপ্রেস,
১৩০৩১/১৩০৩২ হাওড়া-জয়নগর-হাওড়া এক্সপ্রেস, ১৩১০৫/১৩১০৬ শিয়ালদহ-বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস, ১৩১২৭/১৩১২৮ কলকাতা-আরা গরিব রথ, ১৩১৬৮/১৩১৬৯ শিয়ালদহ-জয়নগর গঙ্গাসাগর এক্সপ্রেস।
এছাড়াও কলকাতা-সীতামাঢ়ী মিথিলাঞ্চল, কলকাতা-মুজাফ্ফরপুর তিরহুত, হাওড়া-দ্বারভাঙা, হাওড়া-মুজাফ্ফরপুর জনসাধারণ, মালদা টাউন-পাটনা, আসানসোল-গোরখপুর, রাঁচী-গোরখপুর-সহ বহু ট্রেন নির্দিষ্ট দিনে বাতিল থাকবে।
২২২১৪/২২২১৫ কলকাতা-ঝাঁসি প্রথম স্বতন্ত্রতা সংগ্রাম এক্সপ্রেস এবং ০৫০৯৫/০৫০৯৬ কলকাতা-মউ স্পেশালও রয়েছে তালিকায়।
যাত্রীদের তাই পুজোর আগে ট্রেনে যাত্রার পরিকল্পনা করার আগে সংশ্লিষ্ট ট্রেনের নির্দিষ্ট তারিখে পরিষেবা রয়েছে কি না, তা অবশ্যই যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।







