জওয়ানেরা দিন রাত এক করে নিরাপত্তা দেয়। এমনকি শোনা যায় তাদের মনের জোর অনেক বেশি হয়। যেহেতু তাদেরকে সেরকম ভাবেই প্রশিক্ষণ দেওয়া হয়। তবে এবার কর্মরত অবস্থায় নিজের সার্ভিস রিভলবার দিয়ে আত্মঘাতী হয় ওই জওয়ান।
ত্তিশগড়ের বিজাপুর জেলার CRPF-এর 199 ব্যাটালিয়নের সদর দফতর পাতারপাড়া ভৈরামগড়ে নিযুক্ত হেড কনস্টেবল ছিলেন পবন কুমার। ব্যাটালিয়ন সদর দফতরের ০২ নম্বর টাওয়ারে দায়িত্ব পালন করছিলেন ওই জাওয়ান। সেই সময় আচমকা নিজের ওপরে গুলি চালায় ওই সেনা কর্মী।
তৎক্ষণাৎ ওই সেনা কর্মীকে উদ্ধার করে কমিউনিটি হেলথ সেন্টার ভৈরমগড়ে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত সেনা কর্মীর বাড়ি রেওয়ারি জেলায়। ইতিমধ্যেই ময়নাতদন্তের পরে ওই সেনা কর্মী নিজের গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। তদন্তকারীরা আত্মহত্যার কারণ খুঁজে বার করার চেষ্টা করছে।







