রাজ্য

মতুয়াধামের জল গড়াল হাইকোর্টে ; এবার অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টে শান্তনু !

নিজস্ব সংবাদদাতা : বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর হাইকোর্টের সরব হলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে । যদিও গত শনিবার তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে অভিষেকের ঠাকুরবাড়ি যাওয়া নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি ।

উল্লেখ্য গত রবিবার অভিষেক কয়েকশো পুলিশ নিয়ে ঠাকুরনগরের মতুয়া ধামের কাছে মিছিল করতে চেয়েছিলেন । যদিও সকাল থেকেই কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক ঠাকুরবাড়ির সামনে ভিড় করেছিলেন । এই নিয়ে অবশ্য সম্মতি ছিল না মতুয়া সম্প্রদায়ের। তা নিয়েই বাদে তুমুল তুলকালাম । যা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। পরে রূপ ন্যায় ‘রণক্ষেত্রে’র চেহারায় । এই অশান্তির জেরে ঠাকুরবাড়ির মূল মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। বিকাল নাগাদ যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়ি পৌঁছন, তখন তিনি মন্দিরে ঢুকতেই পারেননি। যদিও তিনি পাশে অন্য একটি মন্দিরে পুজো দেন।

শান্তনু ঠাকুরের অভিযোগ করেন , অভিষেক মতুয়া মহা সঙ্ঘের মন্দিরের সামনে কাউকে না জানিয়ে মিছিল করেন। ভক্তদের অভিষেকের লোক হুমকি দিয়েছেন এমনটাই অভিযোগ উঠে আসে । এই বিষয়কে কেন্দ্র করে মন্দিরের তরফ থেকে প্রসাশনের কাছে অভিযোগ জানান হয়। কিন্তু প্রশাসন তরফ থেকে কোনও পদক্ষেপ করেনি । বরং পুলিশ ওই দিনের ঘটনায় মন্দির কমিটি-সহ ভক্তদের বিরুদ্ধে পাঁচটি এফআইআর দায়ের করেছে । এমনকি কয়েকজন ভক্তকে গ্রেফতারও করা হয়েছে । শান্তনু ঠাকুর এর বিহিত চেয়ে সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা দায়ের করলেন । এই মামলার শুনানি মঙ্গলবার সম্ভবত ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.