নিজস্ব সংবাদদাতা : রাজ্য রাজ্যপাল সংঘাত চরমে উঠেছিলো বিশ্ববিদ্যালয়ে উপাচার্য্য নিয়োগ নিয়ে। এতদিন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য্য পদে আসীন ছিলেন অধ্যাপক শিবাজী প্রতীম বসু। কিন্তু গতকাল উপাচার্য্য পদে নতুন দায়িত্বভার গ্রহন করেন বিশ্ববিদ্যালয়ের জুওলজি বিভাগের অধ্যাপক।
উল্লেখ্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে গতকালকেই তিনি দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ডক্টর সুশান্ত চক্রবর্তী। জানা গেছে, সম্প্রতি তিনি রাজ্যপালের ডাকে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে এসেছিলেন। এর পরেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তাঁর নামে সিলমোহর পরে।







